স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বুধবার, ২৯ এপ্রিল ২০২০
সর্বশেষ আপডেট : 4:31 pm
‘আমরা বন্ধু ব্রাহ্মণবাড়িয়া’ সংগঠনের নিজ উদ্যোগে দেড় শতাধিক পরিবারকে উপহার হিসেবে রমজানের খাদ্যসামগ্রী দেয়া হয়।
বুধবার জেলা শহরের পুরাতন কাচারি ভবনে সংগঠনের নিজস্ব কার্যালয় থেকে এগুলো বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন আমরা বন্ধু ব্রাহ্মণবাড়িয়া সংগঠনের সকল সদস্যবৃন্দ।
উপহার সামগ্রীতে ছিল চাউল, ডাল, তৈল, পেঁয়াজ, আলু।
সংগঠনের সদস্যদের সাথে কথা বলে জানা যায়, করোনা ভাইরাসের পাদুর্ভাব ও পবিত্র মাহে রমজানে কর্মহীন ও হতদরিদ্র পাশে দাড়ানোর চেষ্টা করছেন তারা। পূর্বেও বিভিন্ন সময়ে ব্রাহ্মণবাড়িয়ার অসহায় মানুষের পাশে থেকেছেন। এই ধারা অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।
Posted ৪:৩১ পিএম | বুধবার, ২৯ এপ্রিল ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya