শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

করোনায় যুক্তরাজ্যে এপর্যন্ত মারা গেছে ১১৪জন চিকিৎসক

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২০   সর্বশেষ আপডেট : 10:40 pm

করোনায় যুক্তরাজ্যে এপর্যন্ত মারা গেছে ১১৪জন চিকিৎসক

মরণব্যাধি করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসা সেবা দিতে গিয়ে এই ভাইরাসে সংক্রমিত হয়ে যুক্তরাজ্যে এখন পর্যন্ত ১১৪ জন চিকিৎসক এবং স্বাস্থ্য কর্মীর মৃত্যু হয়েছে। এছাড়াও দেশটিতে অন্তত ১৬ জন সমাজকর্মী করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। খবর ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন (বিবিসি)র।

মঙ্গলবার সকালে করোনায় মৃত চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের শ্রদ্ধা জানাতে দেশজুড়ে এক মিনিটের নীরবতা পালন করা হয় দেশটিতে। দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন স্বাস্থ্যসেবা খাতের কর্মীদের প্রতি শ্রদ্ধা জানানোর এই কর্মসূচিতে অংশ নেন।

ব্রিটিশ স্বাস্থ্য মন্ত্রী ম্যাট হ্যানকক বলেছেন, দেশের জাতীয় স্বাস্থ্য সেবা (এনএইচএস) সংস্থার ৮২ কর্মী এবং ১৬ জন সমাজকর্মী কোভিড-১৯ এ আক্রান্ত হওয়ার পর মারা গেছেন। কিন্তু বিবিসি বলছে, তাদের অনুসন্ধানে ব্রিটেনে করোনায় ১১৪ জন স্বাস্থ্যকর্মীর প্রাণহানির তথ্য পাওয়া গেছে। তাদের মধ্যে ৫৯ জন পুরুষ এবং ৫৪ জন নারী।

ব্রিটিশ এই সংবাদমাধ্যম বলছে, আমরা এখন পর্যন্ত ইংল্যান্ডে ১০০, স্কটল্যান্ডে ৪ এবং ওয়েলসে ৯ জন চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীর মৃত্যুর তথ্য রেকর্ড করেছি। নর্দার্ন আয়ারল্যান্ডে করোনায় কোনও চিকিৎসক কিংবা স্বাস্থ্য কর্মীর প্রাণহানির তথ্য পাওয়া যায়নি। তবে করোনায় মৃতদের প্রায় ৭০ শতাংশই জাতিগত কৃষ্ণাঙ্গ, এশীয় এবং সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্য।

এই তিন সম্প্রদায়ের মৃত চিকিৎসক এবং স্বাস্থ্য কর্মীদের মধ্যে ২৬ জন কৃষ্ণাঙ্গ, ২১ জন দক্ষিণ এশীয়, ১৯ জন পূর্ব এশীয়; যাদের ১৪ জনই ফিলিপিনো এবং চারজন আরব বংশোদ্ভূত।

দেশটিতে স্বাস্থ্য খাতের কর্মীদের মধ্যে কতসংখ্যক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সেব্যাপারে পরিষ্কার কোনো পরিসংখ্যান নেই।

যুক্তরাজ্যে করোনাভাইরাস মহামারিতে এখন পর্যন্ত ২১ হাজার ৯২ জন মারা গেছেন। এছাড়া এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৫৭ হাজার ১৪৯ জন এবং সুস্থ হয়েছেন মাত্র ৩৪৪ জন। করোনার প্রকোপ কিছুটা কমে এলেও দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন সোমবার বলেছেন, করোনার দ্বিতীয় ধাপের সংক্রমণ ভয়াবহ হতে পারে; যে কারণে এখনই লকডাউন প্রত্যাহার কিংবা শিথিলের কথা ভাবছে না সরকার।

ব্রিটিশ এই প্রধানমন্ত্রী করোনা আক্রান্ত হওয়ার পর আইসিইউতে ভর্তি হয়েছিলেন। দীর্ঘ এক মাসের চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠার পর সোমবার কাজে ফেরেন তিনি।

গত বছরের ডিসেম্বরে চীনের উহানে ধরা পড়ে প্রাণঘাতী নভেল করোনাভাইরাস। সেই থেকে এখন পর্যন্ত বিশ্বের ২২০টিরও বেশি দেশ ও অঞ্চলে ৩০ লাখের বেশি মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ২ লাখ ১১ হাজার ৭৮০ জন।

Facebook Comments Box

Posted ১০:৪০ পিএম | মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২০

The Daily Sarod |