স্টাফ রিপোর্টার
প্রিন্ট
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২০
সর্বশেষ আপডেট : 8:18 pm
মহামারী করোনাভাইরাসের প্রাদুর্ভাবে সৃষ্ট পরিস্থিতিতে ব্রাহ্মণবাড়িয়ার অসহায় ও হতদরিদ্র সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে যুক্তরাজে প্রবাসীদের সংগঠন ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটি ইউকে (BCUK)।
জেলা ও উপজেলার এক হাজার মানুষের মাঝে এসব খাদ্যদ্রব্য ও ইফতার সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে।
প্রতিটি পরিবারের জন্য রয়েছে ৫কেজি চাল, ডাল এক কেজি, ছোলা বুট এক কেজি, মুড়ি আধা কেজি ও তেল এক লিটার।
এরমধ্যে জেলার আটটি উপজেলায় ৮০জন করে ও জেলা সদরে ৩৬০জনকে এসব সামগ্রী দেওয়া হচ্ছে।
ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটি ইউকে (BCUK) এর পক্ষে এসব খাদ্যদ্রব্য ও ইফতার সামগ্রী পৌঁছে দিচ্ছেন ব্যবসায়ী শাহ ইয়াছিন।
এবিষয়ে তিনি বলেন, যেসকল মানুষ কর্মহীন, অসহায় ও হতদরিদ্র অথচ মানুষের কাছে হাত পেতে কিছু নিতে পারেন না, তাদেরকে আমরা বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী পৌছিয়ে দিয়ে আসছি।
তিনি আরও বলেন, ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটি ইউকে প্রবাসে থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলার অসহায় মানুষের জন্য তাদের কার্যক্রম চালিয়ে যাবে।
Posted ৮:১৮ পিএম | মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya