শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

মক্কা নগরী ছাড়া সৌদিতে সকাল-বিকেল কারফিউ শিথিল

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
রবিবার, ২৬ এপ্রিল ২০২০   সর্বশেষ আপডেট : 9:34 pm

মক্কা নগরী ছাড়া সৌদিতে সকাল-বিকেল কারফিউ শিথিল

রোববার ২৬ এপ্রিল থেকে আগামী ১৩ মে পর্যন্ত পবিত্র নগরী মক্কা এবং ২৪ ঘণ্টার কোয়ারেন্টাইন করা এলাকাসমূহ ছাড়া সমস্ত সৌদি আরবে সকাল ৯টা হতে বিকাল ৫টা পর্যন্ত কারফিউ প্রত্যাহার করা হয়েছে।

এছাড়া আগামী ২৯ এপ্রিল থেকে ১৩ই মে পর্যন্ত সৌদি আরবের সমস্ত এলাকায় উল্লেখিত সময়ে আর্থিক প্রতিষ্ঠান, বাণিজ্যিক সেক্টর বিশেষ করে শপিং মল, পাইকারি ও খুচরা বিক্রেতা তাদের ব্যবসায়িক কার্যক্রম চালু রাখতে পারবেন।

তবে এসময় অবশ্যই সামাজিক দূরত্ব বজায় রেখে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করতে হবে। নির্মাণকারী প্রতিষ্ঠান এবং ফ্যাক্টরিসমূহ তাদের কার্যক্রমও উল্লেখিত সময়ের মধ্যে চালু রাখতে পারবে বলে জানিয়েছেন সৌদি প্রেস এজেন্সি এসপিএ।

কারফিউ শিথিলকালীন সময়ে লকডাউন এর বিধি নিষেধগুলো চলমান থাকবে। তবে যে সমস্ত সেক্টরে সামাজিক দূরত্ব বজায় রাখা যায় না যেমন বিউটি পার্লার, সেলুন, ফিটনেস সেন্টার, বিনোদনকেন্দ্র, পার্ক, সিনেমা হল, কফি শপ, রেস্টুরেন্ট আগের মতোই বন্ধ থাকবে।

যে সমস্ত সেক্টর ব্যবসায়িক কার্যক্রম চালু রাখবেন ঐ সমস্ত সেক্টরে ৫ জনের বেশি একত্র হওয়ার ওপর নিষেধাজ্ঞা থাকবে।এসময় কোন সভা-সমিতি সামাজিক প্রোগ্রাম অনুষ্ঠানের উপর নিষেধাজ্ঞা বজায় থাকবে। কারফিউ শিথিলের সময়ের মধ্যে প্রয়োজনীয় স্বাস্থ্য বিধি না মেনে চললে সংশ্লিষ্ট ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে দেয়াসহ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য স্বরাষ্ট্র ও স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃপক্ষের সমন্বয় টিম প্রত্যেকটি শহরে পদক্ষেপ গ্রহণ করবে।

রেস্টুরেন্টসমূহ আগের মতো বিকাল তিনটা হতে রাত তিনটা পর্যন্ত তাদের কার্যক্রম শুধুমাত্র পার্সেল ডেলিভারি দেয়ার জন্য খোলা রাখতে পারবে। এই সময়ে মসজিদে জামাতে নামাজ অনুষ্ঠিত হবে না বলেই জানানো হয়েছে।

Facebook Comments Box

Posted ৯:৩৪ পিএম | রবিবার, ২৬ এপ্রিল ২০২০

The Daily Sarod |