শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

নিজ অফিসকে কোয়রেন্টাইন সেন্টারের জন্য দিলেন শাহরুখ খান

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
রবিবার, ২৬ এপ্রিল ২০২০   সর্বশেষ আপডেট : 9:08 pm

নিজ অফিসকে কোয়রেন্টাইন সেন্টারের জন্য দিলেন শাহরুখ খান

ভারত জুড়ে করোনা আক্রান্তের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। তাদের চিকিৎসার জন্য এগিয়ে এসেছেন অনেক বলিউড তারকা।

সম্প্রতি নিজের চারতলা একটি অফিস পুরোটাই কোয়রেন্টাইন সেন্টারে পরিণত করে ফেললেন বলিউড তারকা শাহরুখ খান।

মুম্বাইয়ে অবস্থিত শাহরুখের ওই অফিসের ইন্টিরিয়র ডিজাইন গৌরী খান নিজে হাতে করেছিলেন। কিন্তু দেশ যখন এমন সঙ্কটের মধ্যে, শাহরুখ প্রতিশ্রুতি দিয়েছিলেন তার অফিস এই সময়ের জন্য চিকিৎসায় কাজে লাগাবেন।

শাহরুখ যে তার প্রতিশ্রুতি রেখেছেন তা গৌরী খান নিজের ইনস্টাগ্রামে সেই ছবি শেয়ার করে বুঝিয়ে দিয়েছেন। এর আগে সাহায্যে এগিয়ে না আসার জন্য সোশ্যাল মিডিয়ায় শাহরুখ খানকেও অনেক সমালোচনার মুখোমুখি হতে হয়েছে।

কেমনভাবে প্রস্তুত হয়ে উঠেছে শাহরুখের অফিস? বৃহন্মুম্বই মিউনিসিপাল কর্পোরেশনের তত্ত্বাবধানে এবং স্বেচ্ছাসেবী সংস্থা মীর ফাউন্ডেশনের সাহায্যে ওই পাঁচতলা অফিসটি কোয়রান্টিন কেন্দ্রে পরিণত হয়েছে।

মূলত মহিলা, বয়স্ক এবং শিশুদের জন্যই গড়ে উঠেছে এই কোয়ারেন্টাইন কেন্দ্র, একটি পোস্টে জানিয়েছেন গৌরী খান।

এখনো পর্যন্ত ২২টি বেডের ব্যবস্থা করা গিয়েছে। আস্তে আস্তে তা আরও বাড়ানো হতে পারে। গৌরী খান পোস্টের ক্যাপশনে লিখেছেন, ‘কোভিড ১৯-র বিরুদ্ধে আমরা সকলে একসঙ্গে লড়ব’।

শুধু এটাই নয়, ৫৪ বছরের এই অভিনেতা এর আগে ২৫ হাজার পিপিই কিট সরবরাহ করেছিলেন স্বাস্থ্যকর্মীদের। টুইট করে যার প্রশংসা করেছিলেন মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী।

এ ছাড়া প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল এবং বেশ কয়েকটি স্বেচ্ছাসেবী সংস্থাকে অর্থ সাহায্য করেছেন তিনি। তবে কত টাকা সাহায্য করেছেন তা উল্লেখ করেননি।

শাহরুখ ছাড়াও অক্ষয় কুমার, বরুন ধাওয়ান, দক্ষিণ ভারতের অভিনেতা আল্লু অর্জুন, অভিনেতা রাজকুমার রাও, দক্ষিণ ভারতের সুপারস্টার রজনীকান্ত এবং প্রভাসও অর্থ সাহায্য করেছেন।

অভিনেতা সনু সুদও মুম্বইয়ের জুহুতে তার হোটেল স্বাস্থ্যকর্মীদের জন্য খুলে দেয়ার প্রস্তাব দিয়েছেন। আয়েষা টাকিয়ার স্বামী ফারহান আজমি তার হোটেল মুম্বাই পুলিশদের জন্য কোয়রান্টিন কেন্দ্র করতে ছেড়ে দিয়েছেন।

প্রথমে কিছু সাহায্য না করার জন্য সমালোচনার মুখে পড়তে হয়েছিল বিগ বি অমিতাভ বচ্চন বা তার পরিবারকে। পরে অমিতাভ বচ্চন সাহায্যের হাত বাড়িয়েছেন।

সাহায্যে এগিয়ে এসেছেন আমির খানও। প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে তিনি অর্থ সাহায্য করেছেন।

Facebook Comments Box

Posted ৯:০৮ পিএম | রবিবার, ২৬ এপ্রিল ২০২০

The Daily Sarod |