শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

আদালত চালুর সিদ্ধান্ত স্থগিত ২৭ এপ্রিল পর্যন্ত

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
শনিবার, ২৫ এপ্রিল ২০২০   সর্বশেষ আপডেট : 4:25 pm

আদালত চালুর সিদ্ধান্ত স্থগিত ২৭ এপ্রিল পর্যন্ত

স্বল্প পরিসরে আদালত খোলার সিদ্ধান্ত আগামী সোমবার (২৭ এপ্রিল) পর্যন্ত স্থগিত করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন। এ বিষয়ে সিদ্ধান্ত নিতে আগামীকাল রোববার (২৬ এপ্রিল) ফুলকোর্ট সভা অনুষ্ঠিত হব।

সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার ব্যারিস্টার মোহাম্মদ সাইফুর রহমান এ তথ্য সংবাদ মাধ্যমে জানিয়েছেন।

করোনাভাইরাস সংক্রমণ রোধে সরকারি সাধারণ ছুটির সঙ্গে মিল করে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আগামী ৫ মে পর্যন্ত দেশের সব আদালত ছুটি ঘোষণা করা হয়েছে। এ পরিস্থিতিতে প্রত্যেক জেলা ও দায়রা জজ এবং মহানগর দায়রা জজ আদালতকে সুবিধামতো প্রতি সপ্তাহের যে কোনো দুই দিন কঠোরভাবে সামাজিক দূরত্ব বজায় রেখে জরুরি জামিন শুনানির নির্দেশ দিয়ে গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট প্রশাসন প্রজ্ঞাপন জারি করে।

Facebook Comments Box

Posted ৪:২৫ পিএম | শনিবার, ২৫ এপ্রিল ২০২০

The Daily Sarod |