শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

যুক্তরাষ্ট্রে আটকা পড়া বাংলাদেশিদের দেশে ফেরানো হচ্ছে

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২০   সর্বশেষ আপডেট : 5:41 pm

যুক্তরাষ্ট্রে আটকা পড়া বাংলাদেশিদের দেশে ফেরানো হচ্ছে

মহামারী করোনা ভাইরাসে লকডাউনে কারণে যুক্তরাষ্ট্রে আটকা পড়া বাংলাদেশিদের দেশে ফেরানো হচ্ছে।তাদেরকে একটি চার্টার্ড ফ্লাইটে দেশে আনার কথা ভাবছে বাংলাদেশ।

ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার শামীম আহমেদ এ কথা জানিয়েছেন। তিনি বৃহস্পতিবার টেলিফোনে গণমাধ্যমকে বলেন, আমরা দূতাবাসের ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি দিয়ে জানতে চেয়েছিলাম যুক্তরাষ্ট্র ভ্রমণে এসে আটকা পড়া লোকজন দেশে ফিরতে চান কিনা। এখন পর্যন্ত দুইশ’র মতো বাংলাদেশি দেশে ফিরতে আগ্রহ প্রকাশ করেছেন।

আটকে পড়াদের চার্টার্ড ফ্লাইটে দেশে আনা হবে জানিয়ে এই কূটনীতি জানান, তাদেরকে ফেরানোর জন্য একটি চার্টার্ড ফ্লাইট পরিচালনার করতে কাতার এয়ারওয়েজের সঙ্গে আলোচনা চলছে, তবে এখনও সবকিছু চূড়ান্ত হয়নি।

চার্টার্ড ফ্লাইটটি চূড়ান্ত হলে, যেসব বাংলাদেশি দেশে ফিরবেন,তাদেরকে নিজেদের খরচে দেশে ফিরতে হবে বলে জানান শামীম আহমেদ।

করোনায় যুক্তরাষ্ট্রে এ পর‌্যন্ত কতজন বাংলাদেশি মারা গেছেন এমন প্রশ্নের জবাবে শামীম আহমেদ বলেন, কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে যারা মারা যাচ্ছেন যুক্তরাষ্ট্র সরকার তাদের পরিচয় প্রকাশ করে না। ফলে করোনায় আক্রান্ত হয়ে কতজন বাংলাদেশি মারা গেছেন কিংবা আক্রান্ত হয়েছেন তার সঠিক চিত্র দূতাবাসের কাছে নেই।

তিনি যোগ করেন, স্থানীয় বাংলাদেশি কমিউনিটি থেকে যতটুকু জানতে পেরেছি এখন পর্যন্ত ১৬০-১৮০ জন বাংলাদেশি কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মারা গেছেন। এছাড়া দেশটিতে প্রায় এক হাজারের বেশি বাংলাদেশি এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

উল্লেখ্য চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে এ পর‌্যন্ত ১ লাখ ৮৪ হাজার ২৬৩ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ২৬ লাখ ৩৯ হাজার ২৫ জন।

সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে ৪৭ হাজার ৬৮১ জনের মৃত্যু হয়েছে।আক্রান্ত হয়েছেন ৮ লাখ ৪৯ হাজার ২৫ জন। এদের মধ্যে বহু বাংলাদেশিও রয়েছেন।

Facebook Comments Box

Posted ৫:৪১ পিএম | বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২০

The Daily Sarod |