শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

আইনমন্ত্রীর মায়ের জানাজার ছবি নিয়ে গুজব ছড়ানোর ঘটনায় মামলা

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২০   সর্বশেষ আপডেট : 12:41 am

আইনমন্ত্রীর মায়ের জানাজার ছবি নিয়ে গুজব ছড়ানোর ঘটনায় মামলা

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হকের মায়ের জানাজার নামাজের ছবি নিয়ে ফেসবুকে অপপ্রচারের ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) রাতে কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান রাশেদুল কাউসার ভূইয়া বাদি হয়ে মামলাটি দায়ের করেন।

মামলা সূত্রে জানা গেছে, গত ১৮ এপ্রিল ভোররাতে আইনমন্ত্রীর মা জাহানারা হক ঢাকার এ্যাপেলো হাসপাতালে মৃত্যুবরণ করেন। ওইদিন বিকেলে মাত্র ২০/২৫ জনের উপস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রেখে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এরপর মরদেহ বনানী কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। কিন্তু একটি কুচক্রি মহল অন্য একটি জানাজার নামাজের ছবি এডিট করে আইনমন্ত্রীর মায়ের জানাজার নামাজের সাথে যুক্ত করে ফেসবুকে অপপ্রচার করে আইনমন্ত্রী ও সরকারের ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালাচ্ছে।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, রাত ৯টার দিকে মামলাটি নথিভুক্ত করা হয়েছে। এজহারে ১৩টি ফেসবুক আইডি থেকে অপপ্রচার চালানোর কথা উল্লেখ করা হয়েছে। মামলাটি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box

Posted ১২:৪১ এএম | বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২০

The Daily Sarod |