শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

সরাইলে ত্রাণের জন্য বিক্ষোভের ঘটনায় শ্রমিকলীগ নেতা গ্রেফতার

বিশেষ প্রতিনিধি   প্রিন্ট
বুধবার, ২২ এপ্রিল ২০২০   সর্বশেষ আপডেট : 9:01 pm

সরাইলে ত্রাণের জন্য বিক্ষোভের ঘটনায় শ্রমিকলীগ নেতা গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করার মামলায় উপজেলা শ্রমিক লীগের সাবেক সভাপতি হাজি ইউনুস মিয়া (ইনু) কে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুরে তাকে তার নিজ বাড়ি উপজেলার সৈয়দটুলা থেকে গ্রেফতার করা হয়।

স্থানীয় ৫নং ইউপি সদস্য বাদী হয়ে তার বিরুদ্ধে মামলাটি দায়ের করেছেন। ইউএনও’র নির্দেশে তিনি মামলার বাদী হয়েছেন বলে জানান তিনি।

ইনুকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন করেছেন সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হোসেন।

তিনি জানান, গ্রেফতারকৃত ইউনুস মিয়া (ইনু) সাধারণ জনগণে বলেছেন, সরকার প্রতি পরিবারের জন্য তিন হাজার টাকা ও এক বস্তা চাল বরাদ্দ দিয়েছেন। এরই পরিপ্রেক্ষিতে স্থানীয়রা সরাইলে ত্রাণের জন্য বিক্ষোভ করে বিশৃঙ্খলা সৃষ্টি করেন। এই ঘটনায় সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে।

বুধবার বাদী হয়ে সরাইল সদর ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ড সদস্য ওমর আলীর মামলাটি দায়ের করেন।

আরও পড়ুনঃ সরাইলে ত্রাণের জন্য বিক্ষোভ-‘আর কত উপবাস থাকব-খাবার দে’ 

এই বিষয়ে ইউপি সদস্য ওমর আলী বলেন, গতকালকের ঘটনার পর ইউএনও মহোদয় ডেকে নিয়ে গিয়ে বলেছেন আমাকে মামলা দিতে। তাই আমি ইউনুস মিয়া (ইনু) ও অজ্ঞাত আরও ৫/৬জনকে বিবাদী করে থানায় মামলা দায়ের করেছি।

উল্লেখ্য, মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত ত্রাণের জন্য ইউএনও অফিসের সামনে বিক্ষোভ করে স্থানীয়রা। এই বিক্ষোভের নেতৃত্ব দেন শ্রমিক লীগ নেতা ইউনুস মিয়া (ইনু) ।

 

রাফি/–

Facebook Comments Box

Posted ৯:০১ পিএম | বুধবার, ২২ এপ্রিল ২০২০

The Daily Sarod |