স্টাফ রিপোর্টার
প্রিন্ট
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২০
সর্বশেষ আপডেট : 5:25 pm
ব্রাহ্মণবাড়িয়া থেকে প্রকাশিত স্থানীয় দৈনিক সরোদের ব্যবস্থপনা পরিচালক ও কুমারশীল মোড়ে অবস্থিত আমিন কমপ্লেক্সের সত্বাধিকারী মোহাম্মদ আমিনের ব্যক্তিগত উদ্যোগে করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া ১৩০ পরিবারে মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সহায়তা দিয়েছেন।
মঙ্গলবার বেলা ১১টার দিকে আমিন কমপ্লেক্সের সামনে সামাজিক দুরুত্ব বজায় রেখে কয়েকজনকে এ সহায়তা দেয়া হয়। পরে বাকিদের বাড়ি বাড়ি পৌছে দেয়া হয়। খাদ্য সহায়তায় মধ্যে রয়েছে আটা, পেয়াঁজ, আলু, তেল, রসুন, লবন, ছানাবুট, মসুরী ডাল ও চিনি।
এ সময় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক সরোদের সম্পাদক ও জেলা নাগরিক ফোরোমের সভাপতি সাংবাদিক পীযূষ কান্তি আচার্য, মোহাম্মদ আবদুল্লাহ বিন আমিন।
দৈনিক সরোদের ব্যবস্থপনা পরিচালক মোহাম্মদ আমিন বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকে আসন্ন পত্রিত রমজানে সেহেরী-ইফতারের কথা চিন্তা করে এই সহায়তায় দেয়া হয়েছে।
Posted ৫:২৫ পিএম | মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya