শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

সরাইলে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
সোমবার, ২০ এপ্রিল ২০২০   সর্বশেষ আপডেট : 9:24 pm

সরাইলে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলামিন (১০) নামের এক শিশু মারা গেছেন। সোমবার বিকেল ৩টার দিকে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের ধর্মতীর্থ এলাকায় এই ঘটনা ঘটে। মারা যাওয়া শিশু আলামিন ওই এলাকার আব্দুস সামাদের ছেলে ও একই ইউনিয়নের দৌলতপাড়া মাদানি তাসফিরুল কোরাআন হাফিজিয়া মাদ্রাসার ছাত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, কৃষক আব্দুস সামাদের বাড়িতে ধান মাড়াইয়ের করছিল উঠানে। ধান মাড়াই করতে বৈদ্যুতিক পাখা বিদ্যুতে সংযোগ করে। দুপুরের দিকে বৈদ্যুতিক পাখার ওই সংযোগে শিশু আলামিন স্পৃষ্ট হয়ে অচেতন হয়ে যায়। অচেতন অবস্থায় আলামিনকে পরিবারের সদস্যরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউপি সদস্য বশিরুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশুটির মরদেহ বাড়িতে নিয়ে আসা হয়েছে। বিষয়টি আমি থানায় অবহিত করেছি।পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় মরদেহ দাফনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

রাফি/-

Facebook Comments Box

Posted ৯:২৪ পিএম | সোমবার, ২০ এপ্রিল ২০২০

The Daily Sarod |