ডেস্ক রিপোর্ট
প্রিন্ট
শনিবার, ১৮ এপ্রিল ২০২০
সর্বশেষ আপডেট : 2:47 pm
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক এমপির মাতা জাহানারা হক-এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গণমাধ্যমে শনিবার প্রধানমন্ত্রী কার্যালয় থেকে পাঠানো এক শোক বার্তায় এ তথ্য জানানো হয়।
প্রধানমন্ত্রী শোক বার্তায় মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
প্রসঙ্গত, শুক্রবার দিনগত রাত ৩:৪০ মিনিটে রাজধানীর এপোলো হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ২৭ অক্টোবর ২০১৯ তারিখ থেকে ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি দীর্ঘদিন যাবৎ হৃদরোগসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮৫ বছর ০৫ মাস ২১ দিন।
উল্লেখ্য, বঙ্গবন্ধুর বিশ্বস্ত ও ঘনিষ্ট সহচর এডভোকেট সিরাজুল হকের সহধর্মিণী জাহানারা হক। সিরাজুল হক বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার, জাতীয় সংসদ সদস্য, প্রখ্যাত আইনজীবী ও বঙ্গবন্ধু হত্যা মামলার চিফ প্রসিকিউটর ছিলেন।
সিরাজুল হক ও জাহানার হক দম্পতির সম্তান আনিসুল হক ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের সংসদ সদস্য। ২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে ও ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ওই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। বর্তমানে আনিসুল হক সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী।
Posted ২:৪৪ পিএম | শনিবার, ১৮ এপ্রিল ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya