শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

ক্ষতি সামাল দিতে কৃষকদের জন্য ৯হাজার কোটি টাকা ভর্তুকি

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২০   সর্বশেষ আপডেট : 11:04 pm

ক্ষতি সামাল দিতে কৃষকদের জন্য ৯হাজার কোটি টাকা ভর্তুকি

করোনাভাইরাস প্রভাবে কৃষিতে ক্ষতি সামাল দিতে ভর্তুকি হিসেবে দেশের কৃষকদের জন্য ৯ হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার।

কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বৃহস্পতিবার করোনাভাইরাস পরিস্থিতিতে করণীয় ও কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগ নিয়ে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে একথা জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক।

পরে কৃষি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কৃষি উৎপাদন অব্যাহত রাখা, কৃষি যান্ত্রিকীকরণ এবং কৃষিপণ্যের বাজারজাতকরণ ও বিপণনে গুরুত্ব দিয়ে সরকার ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে। বর্তমান কৃষিবান্ধব সরকার কৃষকদের স্বার্থে সার, সেচ, ইক্ষুচাষসহ কৃষিখাতে ভর্তুকি বাবদ ৯ হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনার কারণে বোরো ধান কাটার শ্রমিকের সংকটের বিষয়টি বিবেচনায় নিয়ে হাওর অঞ্চলের ধান কাটার জন্য জরুরি ভিত্তিতে নতুন ১৮০টি কম্বাইন হারভেস্টার এবং ১৩৭টি রিপার সরবরাহের জন্য বরাদ্দ দেয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হাওরে গমনেচ্ছুক শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষা, সাবান, স্যানিটাইজার, মাস্ক প্রভৃতি উপকরণ প্রদান, নিরাপদ যাতায়াতের জন্য আলাদা গাড়ি, নির্বিঘ্ন গমনাগমন, ধান কাটা স্থলে স্বাস্থ্যসম্মতভাবে রাখার ব্যবস্থা ইত্যাদি কার্যক্রম চলছে। ইতিমধ্যেই কৃষি শ্রমিকরা স্বাস্থ্যবিধি মেনে হাওরে যাওয়া শুরু করেছেন। ধান কাটা শুরু হয়েছে। আশা করা যায়, হাওরে ধান কাটায় কোনো সমস্যা হবে না।

Facebook Comments Box

Posted ১১:০২ পিএম | বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২০

The Daily Sarod |