ডেস্ক রিপোর্ট
প্রিন্ট
সোমবার, ১৩ এপ্রিল ২০২০
সর্বশেষ আপডেট : 10:34 pm
মহামারী করোনাভাইরাসের প্রভাবে জাতীয় অর্থনীতির সম্ভাব্য বিরূপ প্রভাব কাটিয়ে উঠতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার তার সরকারের নেয়া চারটি কৌশলগত কর্মসূচি ঘোষণা করেছেন, যা ২০২৩-২৪ অর্থবছর পর্যন্ত তিন ধাপে কার্যকর করা হবে। খবর: ইউএনবি।
এসময় তিনি বলেন, সরকার গৃহীত চারটি কর্মসূচি হলো সরকারি ব্যয় বৃদ্ধি করা, আর্থিক সহায়তার প্যাকেজ প্রণয়ন, সামাজিক সুরক্ষা কার্যক্রমের আওতা বৃদ্ধি এবং মুদ্রা সরবরাহ বৃদ্ধি করা।
শেখ হাসিনা বলেন, এসব কর্মসূচি অবিলম্বে অর্থাৎ চলতি অর্থবছরের অবশিষ্ট তিন মাসে, স্বল্পমেয়াদে আগামী অর্থবছরে এবং মধ্যমেয়াদে পরবর্তী তিন অর্থবছরে- এ তিন ধাপে বাস্তবায়ন করা হবে।
‘বিশ্ব অর্থনৈতিক মন্দা আমাদের অর্থনীতির জন্যও উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। আমরা জানি না এ সংকট কত দিন থাকবে এবং কীভাবে এটি আমাদের অর্থনীতিতে প্রভাব ফেলবে। তবে আমরা সম্ভাব্য অর্থনৈতিক সংকট মোকাবিলার জন্য কাজ করছি,’ বলেন তিনি।
সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় বাংলা নববর্ষ ১৪২৭ উপলক্ষে জাতির উদ্দেশে দেয়া ভাষণে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর এ ভাষণ সরাসরি সম্প্রচার করে বাংলাদেশ বেতার এবং বাংলাদেশ টেলিভিশন। এছাড়া বেসরকারি টেলিভিশন চ্যানেল এবং রেডিও স্টেশনগুলো এ ভাষণটি সম্প্রচার করেছে।বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসের (কোভিড-১৯) কারণে জাতীয় অর্থনীতির সম্ভাব্য বিরূপ প্রভাব কাটিয়ে ওঠার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার তার সরকারের নেয়া চারটি কৌশলগত কর্মসূচি ঘোষণা করেছেন, যা ২০২৩-২৪ অর্থবছর পর্যন্ত তিন ধাপে কার্যকর করা হবে। খবর: ইউএনবি।
তিনি বলেন, সরকার গৃহীত চারটি কর্মসূচি হলো সরকারি ব্যয় বৃদ্ধি করা, আর্থিক সহায়তার প্যাকেজ প্রণয়ন, সামাজিক সুরক্ষা কার্যক্রমের আওতা বৃদ্ধি এবং মুদ্রা সরবরাহ বৃদ্ধি করা।
শেখ হাসিনা বলেন, এসব কর্মসূচি অবিলম্বে অর্থাৎ চলতি অর্থবছরের অবশিষ্ট তিন মাসে, স্বল্পমেয়াদে আগামী অর্থবছরে এবং মধ্যমেয়াদে পরবর্তী তিন অর্থবছরে- এ তিন ধাপে বাস্তবায়ন করা হবে।
‘বিশ্ব অর্থনৈতিক মন্দা আমাদের অর্থনীতির জন্যও উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। আমরা জানি না এ সংকট কত দিন থাকবে এবং কীভাবে এটি আমাদের অর্থনীতিতে প্রভাব ফেলবে। তবে আমরা সম্ভাব্য অর্থনৈতিক সংকট মোকাবিলার জন্য কাজ করছি,’ বলেন তিনি।
সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় বাংলা নববর্ষ ১৪২৭ উপলক্ষে জাতির উদ্দেশে দেয়া ভাষণে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর এ ভাষণ সরাসরি সম্প্রচার করে বাংলাদেশ বেতার এবং বাংলাদেশ টেলিভিশন। এছাড়া বেসরকারি টেলিভিশন চ্যানেল এবং রেডিও স্টেশনগুলো এ ভাষণটি সম্প্রচার করেছে।
Posted ১০:২০ পিএম | সোমবার, ১৩ এপ্রিল ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya