সাজিদুল ইসলাম, সৌদি আরব প্রতিনিধি
প্রিন্ট
সোমবার, ১৩ এপ্রিল ২০২০
সর্বশেষ আপডেট : 9:31 pm
সৌদি আরবে রমজানের বাকি আর ১১দিনের মতো। কয়েকদিন ধরেই জল্পনা চলছে তারাবীহ নামাজ মদজিদ গুলোতে অনুষ্ঠিত হবে কিনা!
এমন আলোচনার মাঝে ইতিমধ্যে আসন্ন রমজান মাসে সৌদি আরবের মসজিদগুলোতে জামাতে তারাবীর নামাজ আদায় নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। প্রাথমিক ভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।
ধারণা করা হচ্ছে, প্রধান দুই মসজিদে সীমিত আকারে তারাবীর জামাত চালু রাখা হবে, তবে অন্য মসজিদগুলোতে জামাত অনুষ্ঠিত হবে না।
রোববার (১২ এপ্রিল) দেশটির ইসলাম বিষয়ক মন্ত্রণালয়ের গালফ নিউজ সূত্রে এই তথ্য জানা গেছে।
খবরে বলা হয়, দেশটির ইসলাম বিষয়ক মন্ত্রণালয় ঘোষণা করেছে, আসন্ন রমজান মাসে তারাবীর নামাজ কেবল ঘরেই আদায় করতে হবে। কারণ করোনা ভাইরাসের প্রাদুর্ভাব শেষ না হওয়া পর্যন্ত মসজিদে নামাজের স্থগিতাদেশ প্রত্যাহার করা হবে না।
সৌদি মন্ত্রী ডক্টর আবদুল লতিফ আলে শেখ বলেন, তারাবীহ নামাজ স্থগিতের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ ছিলো- পাঁচ ওয়াক্ত নামাজের জামাত স্থগিত করা। পরিস্থিতির কারণে আমার সেটা করতে বাধ্য হয়েছি। উমরাও বন্ধ রাখা হয়েছে। আমরা আল্লাহতায়ালার কাছে প্রার্থনা করি, তিনি যেন বাড়িতে আমাদের তারাবীর নামাজ কবুল করেন। নামাজের পাশাপাশি আমরা নিজেদের সুস্থতার জন্যেও আল্লাহর কাছে প্রার্থনা করবো।
এছাড়া কারও জানাজায় পাঁচ থেকে ছয়জনের বেশি অংশগ্রহণ না করার নির্দেশনা দেওয়া হয়েছে। এ বিষয়ে তিনি বলেন, গণজমায়েত এড়াতেই আমরা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি।
সাজু/রাফি/-
Posted ৯:৩১ পিএম | সোমবার, ১৩ এপ্রিল ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya