শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

সরাইলে রাস্তায় গান গেয়ে যাচ্ছিল যুবক, বাঁধা দেওয়ায় সংঘর্ষে আহত ৬০জন

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
সোমবার, ০৬ এপ্রিল ২০২০   সর্বশেষ আপডেট : 6:02 pm

সরাইলে রাস্তায় গান গেয়ে যাচ্ছিল যুবক, বাঁধা দেওয়ায় সংঘর্ষে আহত ৬০জন

গান গাওয়াকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় দুই গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ৬০ জন আহত হয়েছেন। রোববার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার পাকশিমুল ইউনিয়নের বড়ইছড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদেরকে কিশোরগঞ্জের ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয়া জানিয়েছেন, রোববার রাতে পাকশিমুল ইউনিয়নের পরমানন্দপুর গ্রামের শাহীন নামে এক যুবক বড়ইছড়া গ্রামের রাস্তা দিয়ে গান গাইতে গাইতে বাড়ি ফিরছিলেন। পরমানন্দপুর গ্রামের বাসিন্দা শহর আলী গান গাইতে নিষেধ করলে বাগবিতন্ডায় জড়ান শাহীন। পরবর্তীতে শাহীন তার গ্রামে গিয়ে ঘটনাটি জানালে গ্রামের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে বড়ইছড়া গ্রামে আক্রামণ করে। এ সময় বড়ইছড়া গ্রামের লোকজনও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।

সংঘর্ষে উভয় গ্রামের অন্তত ৬০ জন আহত হন। সংঘর্ষ চলাচকালে বড়ইছড়া গ্রামের বেশ কয়েকটি ঘর-বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়।

সরাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাদত হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, সংঘর্ষের ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box

Posted ৬:০২ পিএম | সোমবার, ০৬ এপ্রিল ২০২০

The Daily Sarod |