বিজয়নগর সংবাদদাতা
প্রিন্ট
সোমবার, ০৬ এপ্রিল ২০২০
সর্বশেষ আপডেট : 1:54 pm
প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার অংশ হিসেবে উপজেলা প্রশাসেন পক্ষ থেকে সরকারি ত্রাণ সামগ্রী ৯ পরিবারের মাঝে তুলে দিলেন উদীয়মান তরুণ সাংবাদিক এস এম টিপু চৌধুরী।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণগুলো হরষপুর ইউনিয়নের নিদারাবাদ পূর্বপাড়ায় হত দরিদ্র ও দিনমজুর কর্মহারা ৯ পরিবারে মধ্যে এ ত্রাণ সামগ্রী গুলো তুলে দেয়া হয়।
আজ সোমবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ১০ টায় উপজেলার হরষপুর ইউনিয়নের দেওয়ান বাজার এলাকায় অসহায় খেটে খাওয়া মানুষের মাঝে এ ত্রাণ সামগ্রী গুলো ৯টি পরিবারের কাছে পৌছিয়ে দেয়া হয়েছে।
এ সময় দৈনিক নবচেতনার বিজয়নগর প্রতিনিধি কাজী মো. শরীফ উদ্দিন সহ এলাকার যু্বকরা উপস্থিত ছিলেন।
সরকারের ত্রাণ তহবিল থেকে অসহায় পরিবার গুলো ত্রাণ হাতে পেয়ে তাদের মুখে স্বস্তি হাসি ফুটেছে। এ দূর্যোগপূর্ণ সময়ে তাদেরকে এ ত্রাণ সহায়তা দেয়া জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য র আ ম উবায়দুল মোক্তাদির চৌধুরীকে ধন্যবাদ জানান। এ খাদ্যদ্রব্য পাঠিয়েছেন মর্মে উপজেলার জনবান্ধব ইউএনও মেহের নিগারের কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তারা।
স্থানীয়দের অসহায়ত্ব দেখে সাংবাদিক টিপু তাদের তালিকায় পাঠায় উপজেলা প্রশাসনের কাছে। সেই তালিকা অনুযায়ী প্রশাসন ত্রাণ সামগ্রী পৌঁছে দেন।
Posted ১:৫৪ পিএম | সোমবার, ০৬ এপ্রিল ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya