শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

দেড়শো কর্মহীন পরিবারকে খাদ্যসামগ্রী দিয়ে পাশে দাঁড়ালো ‘আলোর পথে’

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
রবিবার, ০৫ এপ্রিল ২০২০   সর্বশেষ আপডেট : 2:13 am

দেড়শো কর্মহীন পরিবারকে খাদ্যসামগ্রী দিয়ে পাশে দাঁড়ালো ‘আলোর পথে’

ব্রাহ্মণবাড়িয়ার সামাজিক ও স্বেচ্ছাসেবামূলক সংগঠন ‘আলোর পথে’র উদ্যোগে করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া প্রায় ১৫০ জনের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (০৪ এপ্রিল) শহরের দক্ষিণ মৌড়াইল এলাকার খ্রিস্টীয়ান মিশন প্রাইমারি স্কুল মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে উপস্থিত হওয়া ৩০ জনকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

পরে সংগঠনের সদস্যরা ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ছোটহরণ, বড়হরণ, ক্ষুদ্র ব্রাহ্মণবাড়িয়া, কালিসীমা, আমিনপুর ও অষ্টগ্রাম গ্রামে গিয়ে বাকি ১২০জনের বাড়ি বাড়ি নিয়ে এসব সামগ্রী পৌঁছে দেন।

বিতরণ করা খাদ্যসামগ্রীর প্যাকেটে ছিল- তিন কেজি চাল, এক কেজি ডাল, দুই কেজি আলু, আধা লিটার সয়াবিন তেল, দুটি সাবান ও একটি মাস্ক।

আলোর পথে’র সভাপতি শহরের বিশিষ্ট দন্ত চিকিৎসক নুরুল হুদা পাভেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট লোকমান হোসেন।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়াস্থ খ্রিস্টীয়ান ব্যাপ্টিস্ট চার্চের ফাদার ক্রিস্টোফার টাইটাস দাস জয়, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কাউসার এমরান, সহসভাপতি আল-আমীন শাহীন, দ্য ডেইলি স্টারের জেলা প্রতিনিধি মাসুক হৃদয়, মাছরাঙা টেলিভিশনের প্রতিনিধি আশেক মান্নান হিমেল ও ডেইলি বাংলাদেশ’র প্রতিনিধি চয়ন বিশ্বাস প্রমুখ।

Facebook Comments Box

Posted ২:১৩ এএম | রবিবার, ০৫ এপ্রিল ২০২০

The Daily Sarod |