শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

নিদারাবাদে কর্মহীন-অসহায়দের পাশে খাদ্যদ্রব্য নিয়ে ‘চৌধুরী পরিবার’

বিজয়নগর সংবাদদাতা   প্রিন্ট
শনিবার, ০৪ এপ্রিল ২০২০   সর্বশেষ আপডেট : 10:16 pm

নিদারাবাদে কর্মহীন-অসহায়দের পাশে খাদ্যদ্রব্য নিয়ে ‘চৌধুরী পরিবার’

মরণব্যাধি করোনা ভাইরাসের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে খেটে খাওয়া মানুষ গুলো প্রায় কর্মহীন হয়ে পড়েছে। দরিদ্র ও অসহায় মানুষ গুলো নিজের অন্ন যোগাতে হিমশিম খায়, দেশের বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে অনেক আবার নিজ ও পরিবারের সদস্যদের খাদ্য যোগান দিতে সমস্যায় পড়েছে। অনেকে আহার যোগানে মানুষের কাছে হাত পেতে আনতেও পারছেনা।

তাই বিভিন্ন অঞ্চলে এসব অসহায়দের পাশে এসে দাঁড়ানোর চেষ্টা করছে। ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলাও এর ব্যতিক্রম নয়।

উপজেলার হরষপুর ইউনিয়নের নিদারাবাদ গ্রামের নানান শ্রেনী ও পেশার মানুষের পাশে দাঁড়িয়েছে স্থানীয় চৌধুরী বাড়ির সদস্যরা। তারা পাড়া, মহল্লা ও প্রতিবেশিদের মুখে একটু হাসি ফুটানোর লক্ষ্যে বাড়ি বাড়ি গিয়ে কর্মহারা লোকজনের নিকট ত্রাণ সামগ্রী পৌঁছিয়ে দিয়েছেন। ত্রাণ প্যাকেটের মধ্যে নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য ছিল।

শনিবার (৫ এপ্রিল) বিকালে উপজেলার নিদারাবাদ (চৌধুরী বাড়ি) এলাকায় সাংবাদিক এস এম টিপু চৌধুরীর বড় ভাইদের ব্যক্তিগত তহবিল হইতে পাড়া মহল্লা ও প্রতিবেশি এবং দরিদ্র কর্মহহীন ১’শ পরিবারের মধ্যে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

সাংবাদিক এম এম টিপু চৌধুরী বড় ভাই হরষপুর স্টেশন বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো. মফিজুল ইসলাম চৌধুরী ও জিনাত টেলিকমের স্বত্বাধিকারী মো. ইকরামুল ইসলাম চৌধুরীর উদ্যোগে খাদ্যদ্রব্য সামগ্রীর ব্যবস্থা করা হয়।

পরে বিকালে বাড়ি বাড়ি গিয়ে পরিবারের লোজনের নিকট এসব খাদ্য সামগ্রী গুলো পৌঁছিয়ে দেয়া হয়েছে।

Facebook Comments Box

Posted ১০:১৬ পিএম | শনিবার, ০৪ এপ্রিল ২০২০

The Daily Sarod |