শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

করোনায় বিশ্বব্যাপী প্রাণ গেছে ৫০হাজারের বেশি মানুষের

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২০   সর্বশেষ আপডেট : 11:26 pm

করোনায় বিশ্বব্যাপী প্রাণ গেছে ৫০হাজারের বেশি মানুষের

মহামারী করোনা ভাইরাসের প্রাণ হারিয়েছেন বিশ্বের ৫০ হাজারের বেশি মানুষ। আর মরণব্যাধি ভাইরাসটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন পৌনে ১০ লাখ মানুষ।

বৃহস্পতিবার রাতে আন্তর্জাতিক জড়িপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারস এ তথ্য জানায়।

বাংলাদেশ সময় রাত সোয়া ১০টার দিকে সংস্থাটির ওয়েবসাইটে দেখা যায়, বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন৯ লাখ ৮২ হাজার ২০৭ জন।আর ভাইরাসটিতে সংক্রমিত হয়ে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৫০ হাজার ২৭৮ জন।

ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান শহরে এ ভাইরাটি প্রথমে দেখা যায়। পরে ভাইরাসটি মহামারী আকারে বিশ্বের ১৯৯ টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়ে। বর্তমানে এ ভাইরাসটিতে সবচেয়ে বেশি সংক্রমিত দেশ হিসেবে যুক্তরাষ্ট্র সবার ওপরে রয়েছে। আর মৃত্যুর দিক দিয়ে ইতালি এগিয়ে রয়েছে। এর পরেই অবস্থান স্পেনের। এ দিক থেকে তৃতীয় অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র।

সূত্র-যুগান্তর

Facebook Comments Box

Posted ১১:২৬ পিএম | বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২০

The Daily Sarod |