শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

সৌদিতে মক্কা-মদিনায় ২৪ঘন্টার কারফিউ

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২০   সর্বশেষ আপডেট : 11:27 pm

সৌদিতে মক্কা-মদিনায় ২৪ঘন্টার কারফিউ

সৌদি আরবের পবিত্র নগরী মক্কা ও মদিনায় ২৪ ঘণ্টার জন্য কারফিউ জারি করা হয়েছে। দেশটির জারি করা জরুরি এক আদেশে বৃহস্পতিবার জানানো হয় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ আদেশ বলবত থাকবে।

দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থার বরাত দিয়ে মিডল ইস্ট আই এখবর জানিয়েছে। করোনাভাইরাস ছড়িয়ে পড়া রোধে সৌদি সরকার এ পদক্ষেপ নিয়েছে বলে জানানো হয়েছে।

তবে, দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, মক্কা ও মদিনায় ২৪ ঘণ্টার কারফিউ জারি করা হলেও কেবলমাত্র প্রাপ্ত বয়স্করা জরুরি ওষুধ ও খাবার আনতে সকাল ৬টা থেকে বিকাল ৩টার মধ্যে বাড়ি থেকে বের হতে পারবেন।

এতে আরও বলা হয়, বৃহস্পাতবার থেকে এ আদেশ কার্যকর করা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ কারফিউ চলবে। তবে, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কাজে নিয়োজিত সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান এ আদেশের বাইরে থাকবে।

গত ২৫ মার্চ থেকেই করোনার কারণে মক্কা, মদিনা ও রিয়াদসহ দেশটির ১৩টি প্রদেশকে লকডাউন করা হয়। তখন থেকেই মূলত সীমিত আকারে শুধু রাতের বেলা কারফিউ জারি করা হয়েছিল।

এখন এটি ২৪ ঘণ্টার জন্য করা হলো। এ পর্যন্ত দেশটিতে করোনাভাইরাসে ১ হাজার ৭০০ জনেরও বেশি আক্রান্ত হয়েছেন এবং মারা গেছে কমপক্ষে ১৬ জন। এ কারণে দেশটির প্রশাসন নাগরিকদের চলাচলে কড়াকড়ি আরোপ করেছে।

এর ফলে ওমরাসহ পবিত্র নগরী দুটির কোন মসজিদেই পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নামাজ পড়া যাবে না।

Facebook Comments Box

Posted ১১:২১ পিএম | বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২০

The Daily Sarod |