শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

দেশে আরও দুজনের দেহে করোনা শনাক্ত, এ নিয়ে আক্রান্ত ৫৬ জন

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২০   সর্বশেষ আপডেট : 12:57 pm

দেশে আরও দুজনের দেহে করোনা শনাক্ত, এ নিয়ে আক্রান্ত ৫৬ জন

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও দুজন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে বাংলাদেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫৬ জন।

বৈশ্বিক মহামারী নিয়ে সর্বশেষ পরিস্থিতি জানাতে বৃহস্পতিবার দুপুরে অনলাইন ব্রিফিংয়ে এসে স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস শাখার পরিচালক ডা. হাবিবুর রহমান এমন তথ্য দিয়েছেন।

আক্রান্ত দুজনের বিবরণ দিতে গিয়ে তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ১৪১ জনের নমুনা পরীক্ষা ক দুজন করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। তারা দুজনই পুরুষ। তাদের একজনের বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে। আল অন্যজনের বয়স ৭০ থেকে ৮০ বছর বয়সের মধ্যে।

তবে কীভাবে তারা আক্রান্ত হয়েছেন, তা এখনো শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানান ডা. হাবিবুর রহমান।

তিনি জানান, ২৪ ঘন্টায় নতুন করে আইসোলেশনে পাঁচজন। বর্তমানে ৭৮জন আইসোলেশনে আছেন।

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা আসে। এরপর ১৮ মার্চ প্রথম ব্যক্তির মৃত্যুর কথা জানায় আইইডিসিআর।

বুধবার প্রথম সংস্থাটি জানায় যে ঢাকায় সীমিত আকারে কম্যুনিটি সংক্রমণ হচ্ছে বলে তারা সন্দেহ করছে। প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশে এখন পর্যন্ত ছয়জনের মৃত্যু হয়েছে। এছাড়া ২৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

Facebook Comments Box

Posted ১২:৫৭ পিএম | বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২০

The Daily Sarod |