শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

যুক্তরাজ্যে একদিনে করোনায় ৫৬৩জনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
বুধবার, ০১ এপ্রিল ২০২০   সর্বশেষ আপডেট : 10:56 pm

যুক্তরাজ্যে একদিনে করোনায় ৫৬৩জনের মৃত্যু

করোনাভাইরাসে যুক্তরাজ্যে বুধবার সর্বোচ্চ ৫৬৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা দুই হাজার ৩৫২ জনে দাঁড়িয়েছে।

পাশাপাশি একই দিনে আক্রান্ত হয়েছে চার হাজার ৩২৪ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২৯ হাজার ৪৭৪ জন। খবর এএফপির।

ব্রিটেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের টুইটার পেইজে জানিয়েছে, করোনাভাইরাসে বুধবার বিকাল ৫টা পর্যন্ত যুক্তরাজ্যে দুই হাজার ৩৫২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় ৫৬৩ জনের মৃত্যু হয়েছে এবং চার হাজার ৩২৪ জনের দেহে ভাইরাসটির উপস্থিতি শনাক্ত হয়েছে। এ পর্যন্ত দেশটিতে ২৯ হাজার ৪৭৪ জনের দেহে করোনা ধরা পড়েছে। চিকিৎসা গ্রহণের পর সুস্থ হয়ে উঠেছে ১৩৫ জন।

যুক্তরাজ্যে করোনা আক্রান্তদের মধ্যে প্রিন্স চার্লস, প্রধানমন্ত্রী বরিস জনসন ও স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হানকক রয়েছেন। বুধবার রাজপ্রাসাদের বিবৃতিতে বলা হয়েছে, প্রিন্স চার্লস করোনামুক্ত হয়েছেন। জনসন ভিডিও লিংকের মাধ্যমে কেবিনেটকে বলেন, মৃত্যুর সংখ্যা বেড়ে যাওয়া মানে জনগণকে সামাজিক দূরত্ব কঠোরভাবে মেনে চলতে হবে। পরিস্থিতি ভালো হওয়ার আগে আরও খারাপ হবে। কিন্তু পরে ভালো হবে। দেশটির সরকার তিন সপ্তাহের লকডাউন ঘোষণা করেছে।

Facebook Comments Box

Posted ১০:৫৩ পিএম | বুধবার, ০১ এপ্রিল ২০২০

The Daily Sarod |