শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

ঘুরে ঘুরে হতদরিদ্রদের ত্রাণ দিলো ‘হাসিমুখ’

আখাউড়া সংবাদদাতা   প্রিন্ট
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২০   সর্বশেষ আপডেট : 11:22 pm

ঘুরে ঘুরে হতদরিদ্রদের ত্রাণ দিলো ‘হাসিমুখ’

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় স্বেচ্ছাসেবী সংগঠন ‘হাসিমুখ’ এর উদ্যোগে সমাজের অসহায় ও হতদরিদ্রদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে আখাউড়া পৌরশহরের রেল স্টেশন, সড়ক বাজার, কলেজ পাড়াসহ শহরের বিভিন্ন স্থান ঘুরে অর্ধশতাধিক পরিবারের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণ করেন সংগঠনের সদস্যরা।

এসময় সংগঠনের সভাপতি জাবেদুল ইসলাম তুহিন বলেন, করোনা ভাইরাস এর জন্য সারাদেশে লকডাউন হওয়ার ফলে সমাজের গরীব দিন মজুর মানুষরা অসহায় হয়ে পড়েছেন। তাদের সাহায্যের কথা বিবেচনা করে আমাদের সংগঠন থেকে ২ কেজি চাল, ২ কেজি আলু, ৫০০ গ্রাম ডাল, ৫০০ গ্রাম তেল এবং একটি করে সাবান বিতরণ করা হয়। তিনি আরও বলেন, হাসিমুখ সব সময় অসহায় মানুষ পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। এ দুঃসময়ে সবার উচিত সমাজের এসব অসহায় মানুষের পাশে দাঁড়ানো।

Facebook Comments Box

Posted ১১:২২ পিএম | মঙ্গলবার, ৩১ মার্চ ২০২০

The Daily Sarod |