স্টাফ রিপোর্টার
প্রিন্ট
সোমবার, ৩০ মার্চ ২০২০
সর্বশেষ আপডেট : 12:59 pm
ব্রাহ্মণবাড়িয়ায় ৪৫০টি পরিবারের মাঝে খাদ্যদ্রব্য বিতরণ করা হয়েছে। সদর উপজেলার বিরাসার, কালাইশ্রীপাড়া ও পাইকপাড়ার হতদরিদ্রদের মাঝে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
সোমবার সকালে সামাজিক দূরত্ব বজায় রেখে শহরতলীর বিরাসারে ব্যবসায়ী প্রতিষ্ঠান ‘শান এন্টারপ্রাইজ’ এর পক্ষ থেকে এসব বিতরণ করা হয়।
খাদ্র সামগ্রীর মধ্যে প্রতিটি পরিবারের মাঝে ৩কেজি চাল, ২কেজি আলু ও ২কেজি পেঁয়াজ বিতরণ করা হয়।
বিতরণ কালে উপস্থিত ছিলেন শান এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী নাছির আহমেদ, তার পিতা হাজি আব্দুল মান্নান, ফয়েজ আহমেদ, লিটন বনিক, অমল বনিক ও জুম্মান সরকার প্রমুখ।
Posted ১২:৫৯ পিএম | সোমবার, ৩০ মার্চ ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya