শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

করোনা মোকাবেলায় একদিনের বেতন ৩০কোটি ৭০লক্ষ টাকা দিল সশস্ত্র বাহিনী

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
সোমবার, ৩০ মার্চ ২০২০   সর্বশেষ আপডেট : 4:30 am

করোনা মোকাবেলায় একদিনের বেতন ৩০কোটি ৭০লক্ষ টাকা দিল সশস্ত্র বাহিনী

করোনাভাইরাস প্রতিরোধ কার্যক্রমে সহায়তায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে ৩০ কোটি ৭০ লাখ টাকা দেওয়া হয়েছে।

রোববার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে এই তথ্য জানানো হয়েছে।

এই তহবিলে বাংলাদেশ সেনাবাহিনীর সকল পদবীর সদস্যদের একদিনের বেতনের পাশাপাশি সেনা কল্যাণ সংস্থা, বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরী লিমিটেড, বাংলাদেশ ডিজেল প্ল্যান্ট লিমিটেড ও ট্রাস্ট ব্যাংক লিমিটেডের পক্ষ থেকে সর্বমোট ২৫ কোটি টাকা প্রদান করা হয়েছে।

এরই ধারাবাহিকতায় সকল নৌ সদস্যদের এক দিনের বেতন এবং নৌকল্যাণ ফাউন্ডেশন, খুলনা শিপইয়ার্ড, নারায়নগঞ্জ ডকইয়ার্ড ও চট্টগ্রাম ড্রাই ডক হতে সর্বমোট ৪ কোটি ৫০ লক্ষ টাকা এবং সকল বিমান সেনাদের এক দিনের বেতন বাবদ ১ কোটি ২০ লক্ষ টাকা প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে প্রদান করা হয়েছে ।

Facebook Comments Box

Posted ৪:৩০ এএম | সোমবার, ৩০ মার্চ ২০২০

The Daily Sarod |