ডেস্ক রিপোর্ট
প্রিন্ট
রবিবার, ২৯ মার্চ ২০২০
সর্বশেষ আপডেট : 9:35 pm
প্রাণঘাতী করোনা ভাইরাসের সচেতনতায় দেশের সুপার মার্কেট ও মার্কেট বন্ধের সময় সীমা আরও ৪দিন বেড়ে ৪এপ্রিল পর্যন্ত করা হয়েছে। এরআগে আগামী ৩১ মার্চ পর্যন্ত দেশের সব সুপার মার্কেট ও মার্কেট বন্ধ ঘোষণা করে বাংলাদেশ দোকান মালিক সমিতি। তবে সার্বিক পরিবেশ এখনও অনুকূলে না আসায় এই সময় বাড়ানো হয়েছে।
রোববার (২৯ মার্চ) বাংলাদেশ দোকান মালিক সমিতির মহাসচিব মো. জহিরুল হক ভুইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
এর আগে গত ২২ মার্চ ৭ দিন (২৫ থেকে ৩১ মার্চ) সুপার মার্কেট ও মার্কেট বন্ধ ঘোষণা করে সমিতি।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ দোকান মালিক সমিতির কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক ভাইরাস সংক্রমণ এড়াতে ৩১ মার্চ থেকে বাড়িয়ে ৪ পর্যন্ত বাড়ানো হয়েছে সুপার মার্কেট ও মার্কেট বন্ধের সময়। তবে কাঁচাবাজার, মুদি দোকান, ওষুধের দোকান এবং নিত্যপণ্যের দোকান খোলা থাকবে।
সূত্র- পরিবর্তন
Posted ৯:৩৪ পিএম | রবিবার, ২৯ মার্চ ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya