শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

করোনায় মৃতের সংখ্যা ২৭হাজার ছাড়ালো

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
শনিবার, ২৮ মার্চ ২০২০   সর্বশেষ আপডেট : 12:11 pm

করোনায় মৃতের সংখ্যা ২৭হাজার ছাড়ালো

মরণব্যাধি করোনা ভাইরাসে বিশ্বজুড়ে এ পর্যন্ত মৃতের সংখ্যা ২৭ হাজার ৩৬০জন। এই ভাইরাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৯৭ হাজার জন। সুস্থ হয়েছেন ১ লাখ ৩১ হাজার মানুষ। শনিবার যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এমন তথ্য দেওয়া হয়েছে।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের দেয়া তথ্য অনুযায়ী, করোনা ভাইরাসে ইতালিতে একদিনে ৯১৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ইতালিতে মৃতের সংখ্যা বেড়ে ৯ হাজার ১৩৪ জনে দাঁড়িয়েছে। আর আক্রান্ত হয়েছেন ৮৬ হাজারের বেশি মানুষ। যুক্তরাষ্ট্রেও করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১ লাখ ছাড়িয়েছে। দেশটিতে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ১ লাখ ৪ হাজার জন। মারা গেছেন ১৭ শ জন। এ ছাড়া স্পেনেও একদিনে ৭৬৯ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। দেশটিতে ইতোমধ্যে মৃতের সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে। করোনার উৎপত্তিস্থল হিসেবে পরিচিত চীনে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৮১ হাজার ৩৯৪ জন। আর মারা গেছেন ৩ হাজার২৯৫ জন।

গত ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে করোনা ভাইরাসের উৎপত্তি হয়।

Facebook Comments Box

Posted ১২:১১ পিএম | শনিবার, ২৮ মার্চ ২০২০

The Daily Sarod |