বিশেষ প্রতিনিধি
প্রিন্ট
শনিবার, ২৮ মার্চ ২০২০
সর্বশেষ আপডেট : 3:48 am
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে শ্রাবণ(২৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের লাঠুর বাড়ি থেকে তাকে আটক করা হয়। সে ওই এলাকার আশিক মিয়ার ছেলে।
পুলিশ জানায়, গত কিছুদিন আগে মরণব্যাধি করোনা ভাইরাস সারা বিশ্ব থেকে বিদায় করতে ১০০হাজার কোটি টাকা (এক লাখ কোটি) দাবি করে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে। এসময় ওই ভিডিওতে সে দাবি করে সে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের একজন সায়েন্সের ছাত্র। তার চোখে করোনাভাইরাস স্পষ্ট দেখেছেন। বাংলাদেশ থেকে এই ভাইরাস নির্মুল করতে ২৫হাজার কোটি টাকা তাকে দিতে হবে।
তার এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নানান সমালোচনার সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে গ্রেফতারের দাবি উঠে।
অবশেষে পুলিশ শুক্রবার রাতে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের লাঠুর বাড়ি এলাকায় তার নিজ বাড়ি থেকে তাকে আটক করে।
ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পুলিশ সুপার (সরাইল সার্কেল) মাসুদ রানা আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক যুবকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কী উদ্দেশ্য নিয়ে সে এই ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে সেটি খতিয়ে দেখা হচ্ছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।
রাফি/-
Posted ৩:৪৫ এএম | শনিবার, ২৮ মার্চ ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya