স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২০
সর্বশেষ আপডেট : 9:48 pm
করোনাভাইরাসের সচেতনতায় ও প্রতিরোধে দেশের ক্রান্তিলগ্নে ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মীকে সাধারণ মানুষের পাশে থাকার আহবান জানিয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগ।
বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল এই আহবান জানিয়ে তার ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন।
পোস্টটি নিম্নে তুলে ধরা হলো-
“ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের অন্তর্গত প্রত্যেকটি ইউনিয়ন ছাত্রলীগ, উপজেলা ছাত্রলীগ, কলেজ ছাত্রলীগ,পৌর ছাত্রলীগের নেতৃবৃন্দ কে আহবান জানাচ্ছি দেশের আজ এই ক্রান্তিলগ্নে আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামিলীগের সংগ্রামী সভাপতি জননেতা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর এমপি মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় দেশের মানুষের পাশে দাঁড়ান।
বিশেষ করে খেটে খাওয়া মানুষদের কিছুটা হলেও কষ্ট লাগবের জন্যে যার যার অবস্থান থেকে যতটুকু সম্ভব নিরাপত্তা নিশ্চিত (সামাজিক দূরত্ব বজায় রেখে) করে তাদের সাহায্যে সহযোগিতার চেষ্টা করি। তাদের বাড়িতে খাদ্য-সামগ্রী পৌঁছে দেওয়ার চেষ্টা করি।
বিনীত নিবেদক
রবিউল হোসেন রুবেল/শাহাদাৎ হোসেন শোভন
সভাপতি/ সাধারণ সম্পাদক
ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগ।”
Posted ৯:৪৮ পিএম | বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya