ডেস্ক রিপোর্ট
প্রিন্ট
বুধবার, ২৫ মার্চ ২০২০
সর্বশেষ আপডেট : 2:40 am
যাত্রী ফ্লাইটে রয়েছেন করোনাভাইরাসে আক্রান্ত এমন খবরে বিমানের ককপিটের জানালা দিয়ে পালিয়েছেন পাইলট। ঘটনাটি ঘটেছে ২০ মার্চ দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমান বন্দরে ।
সোমবার ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া ট্যুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, এয়ার এশিয়ার পুনে থেকে দিল্লিগামী একটি ফ্লাইটে করোনা আক্রান্ত রোগী থাকার খবরে বিমানটি অতরণের পরই সেকেন্ডারি এক্সিট দিয়ে পাইলট নেমে যান।
পরে পরীক্ষায় অবশ্য যাত্রীর দেহে করোনা সংক্রমণ পাওয়া যায়নি।
এয়ার এশিয়া ইন্ডিয়ার মুখপাত্র জানান, বিমানে সন্দেহজনক করোনা আক্রান্ত একজন যাত্রী ছিলেন। তিনি বিমানের প্রথম দিকের একটি সিটে বসেছিলেন। বিমানটি অবতরণের সময় থেকেই নানা রকমের ব্যবস্থা নেয়া হয়। সাধারণত বিমান যেখানে নামে, তার থেকে অনেকটা দূরে বিমান অবতরণ করে। সামনের দরজা নিয়ে নামানো হয় ওই যাত্রীকে। এরপর অবশ্য পরীক্ষার পর যাত্রী ভাইরাস আক্রান্ত নন বলেই জানা গেছে।
এদিকে বিমান কর্মীদেরও ১৪ দিনের সেলফ কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। ভারতের এখন পর্যন্ত ৪৯৯ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১০ জন।
চীনের উহান থেকে মহামারী আকারে করোনাভাইরাস বিশ্বের ১৯০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। এর থাবা পড়েছে দক্ষিণ এশিয়ার দেশগুলোতেও। এর জেরে মঙ্গলবার মধ্যরাত থেকেই পুরো ভারত লকডাউনের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
Posted ২:৪০ এএম | বুধবার, ২৫ মার্চ ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya