শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

শর্তসাপেক্ষে খালেদা জিয়া মুক্তি পেতে যাচ্ছেন

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২০   সর্বশেষ আপডেট : 4:17 am

শর্তসাপেক্ষে খালেদা জিয়া মুক্তি পেতে যাচ্ছেন

শর্তসাপেক্ষে কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে তার বয়স ও মানবিক বিবেচনায় সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।

মঙ্গলবার জরুরি সংবাদ সম্মেলন করে এ কথা জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

এসময় তিনি জানান, ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারায় খালেদা জিয়ার দণ্ডাদেশ স্থগিত করে ৬ মাসের জন্য তাকে মুক্তি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। নিজের বাসায় থেকে চিকিৎসা নেবেন এবং বিদেশ যেতে পারবেন না, এমন শর্তে তাকে মুক্তির সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এ বিষয়ে আমরা প্রস্তাব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছি। তারা এ বিষয়ে সিদ্ধান্ত নিয়ে তাকে (খালেদা জিয়াকে) মুক্তি দেবেন।

বিশ্বজুড়ে যে চিত্র দেখা যাচ্ছে, তাতে করোনাভাইরাসে ৬০ বছরের বেশি বয়সী মানুষের আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি। বিএনপি সেজন্য ৭৫ বছর বয়সী খালেদা জিয়াকে মুক্তির দাবি জানিয়ে আসছিল ।

Facebook Comments Box

Posted ৪:৩১ পিএম | মঙ্গলবার, ২৪ মার্চ ২০২০

The Daily Sarod |