শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

দুই প্রবাসীর বিয়ের জেরে এবার গাইবান্ধার সাদুল্লাহপুর লকডাউন

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
রবিবার, ২২ মার্চ ২০২০   সর্বশেষ আপডেট : 6:55 pm

দুই প্রবাসীর বিয়ের জেরে এবার গাইবান্ধার সাদুল্লাহপুর লকডাউন

করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে দুই যুক্তরাষ্ট্রপ্রবাসী বিয়ের অনুষ্ঠানে অংশ নেয়ার পর এ লকডাউনের ঘোষণা দিল গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা প্রশাসন।

রোববার বিকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দেয়া বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

সাদুল্যাপুর উপজেলার ইউএনও মোহাম্মদ নবী নেওয়াজ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ৯নং বনগ্রাম ইউনিয়নের হাবিবুল্লাপুর গ্রামের একটি বিয়ের অনুষ্ঠানে অংশ নেন করোনায় আক্রান্ত দুই যুক্তরাষ্ট্রপ্রবাসী। রোববার তাদের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। কিন্তু বিয়ে অনুষ্ঠানে সাদুল্লাপুর উপজেলার পাঁচ শতাধিক মানুষ অংশ নিয়েছেন। সাধারণ মানুষের জীবনের নিরাপত্তার কথা বিবেচনায় পুরো উপজেলা লকডাউন ঘোষণা করা হল। পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত লকডাউন বলবৎ থাকবে। এ সময় জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বের হতে পারবে না।

রোববার বিকালে রাজধানীর মহাখালীর বাংলাদেশ কলেজ অব ফিজিসিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস) মিলনায়তনে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা সংবাদ সম্মেলন করে জানান, বাংলাদেশে নতুন করে আরও তিনজন করোনায় আক্রান্ত হয়েছেন। নতুন তিনজন আক্রান্তের মধ্যে সাদুল্লাপুর উপজেলার দুজন রয়েছেন বলে জানা গেছে। এরপরই বিকেল থেকে সাদুল্যাপুর উপজেলা লকডাউন করা হয়।

এর আগে বৃহস্পতিবার বিকালে দেশে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে মাদারীপুরের শিবচর উপজেলা লকডাউন করা হয়। উপজেলার ওষুধ, কাঁচামাল, মুদি দোকান বাদে সব দোকানপাট ও গণপরিবহন বন্ধের ঘোষণা দেয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান জরুরি সংবাদ সম্মেলন করে বিষয়টি জানান।

এদিকে বৃহস্পতিবার করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে সচিবালয়ে বিশেষ ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, যেসব এলাকায় করোনা পরিস্থিতি খারাপ হবে, সেসব এলাকায় লকডাউন করা হবে।

Facebook Comments Box

Posted ৬:৫৫ পিএম | রবিবার, ২২ মার্চ ২০২০

The Daily Sarod |