শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

শিক্ষার্থীরা রাস্তায় ঘুরলে প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
বুধবার, ১৮ মার্চ ২০২০   সর্বশেষ আপডেট : 11:56 pm

শিক্ষার্থীরা রাস্তায় ঘুরলে প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

কোন শিক্ষার্থীকে রাস্তায় ঘুরতে দেখলে তাদের বাড়িতে পাঠানোর ব্যবস্থা নিতে জেলা প্রশাসন ও পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

এছাড়াও তারা সন্তানদের বাসায় অবস্থান নিশ্চিত করতে অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন।

বুধবার মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গত ১৬ই মার্চ শিক্ষা মন্ত্রণালয়ের এক আদেশের মাধ্যমে করোনা ভাইরাস সংক্রমণ থেকে শিক্ষার্থীদের সুরক্ষার লক্ষ্যে ১৮ই মার্চ থেকে ৩১শে মার্চ পর্যন্ত সকল ধরণের শিক্ষা প্রতিষ্ঠান ও কোচিং সেন্টারগুলো বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয়েছিল।

শিক্ষার্থীরা যাতে বাসায় অবস্থান করে তা নিশ্চিত করতে অভিভাবকদের অনুরোধ করা হয়েছিল।

কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে, অনেক শিক্ষার্থী ও অভিভাবক এ ছুটিকে সাধারণ ছুটি হিসেবে গণ্য করে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন। এমনকি অনেকে কক্সবাজার সমুদ্র সৈকত ভ্রমনেও যাচ্ছেন স্বপরিবারে।

একই আদেশে কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হলেও পত্র-পত্রিকার মাধ্যমে জানা যাচ্ছে, কিছু কোচিং সেন্টার তাদের কোচিং কার্যক্রম চালিয়ে যাচ্ছে ফলে আমাদের শিক্ষার্থী ও সারাদেশে করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি বাড়ছে।

এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট সকলকে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে আজ পুনরায় চিঠি দেয়া হয়েছে।

Facebook Comments Box

Posted ১১:৫৬ পিএম | বুধবার, ১৮ মার্চ ২০২০

The Daily Sarod |