শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

হাসপাতালে ব্যবহৃত মাস্ক ও হ্যান্ড গ্লাভস ধুয়ে পুনরায় বিক্রি

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
বুধবার, ১৮ মার্চ ২০২০   সর্বশেষ আপডেট : 8:40 pm

হাসপাতালে ব্যবহৃত মাস্ক ও হ্যান্ড গ্লাভস ধুয়ে পুনরায় বিক্রি

গাজীপুরের টঙ্গীতে করোনাভাইরাস আতঙ্ককে কাজে লাগিয়ে হাসপাতালের ব্যবহৃত মাস্ক ও হ্যান্ড গ্লাভস শ্যাম্পু দিয়ে ধুয়ে পূনরায় বিক্রি করা হচ্ছে।

এ বিষয়ে জানতে পেরে পুলিশ দু’জনকে আটক করলেও নাছির (৩৫) নামের মূলহোতাকে এখনো আটক করা যায়নি।

জানা গেছে, মূলহোতা নাছির গোপালগন্জের সদর আব্দুল আলিমের বড় ছেলে। গত ১৫ বছর যাবৎ টঙ্গীতে বসবাস করে আসছে সে।

স্থানীয়রা অভিযোগ করেন, গত এক মাস ধরে হঠাৎ মাস্ক ও হ্যান্ড গ্লাভস সংকট দেখা দিলে নাছির এ ব্যবসা করে আসছে। হঠাৎ এ কালোবাজারি করে প্রচুর টাকার মালিক হয়েছে সে। নাছির রাজধানীর উত্তরা, টঙ্গী ও গাজীপুরের কয়েকটি হাসতাপালের ব্যবহার করে ফেলে দেওয়া মাস্ক, মেয়াদ উত্তীর্ণ শ্যাম্পু দিয়ে ধুয়ে আয়রন করে বাজারে বিক্রি করছে। এমন দৃশ্য দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে বিপুল পরিমানে মাস্ক ও হ্যান্ড গ্ল্যাভস উদ্ধার করে।

টঙ্গী থানার উপ-পরিদর্শক (এসআই) শুভ মন্ডল গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গত এক যাবৎ এমন ব্যবসা দেখে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে বিপুল পরিমানে রক্তমাখা মাস্ক ও হ্যান্ড গ্লাভস উদ্ধার করে। এ ঘটনার সাথে জরিত থাকার অপরাধে পুলিশ বাড়ির ম্যানেজার ও আয়রনম্যান সহ দু‘জন কে আটক করে। তবে, মূলহোতাকে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তাকে আটক করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এবিষয়ে টঙ্গী পূর্ব থানার ওসি (অপারেশন) শুব্রত গণমাধ্যমকে জানান, স্থানীয়দের খবর পেয়ে ঘটনাস্থল থেকে দু‘জনকে আটক করা হয়েছে। তবে, ঘটনার সাথে জড়িতদের আটক করতে অভিযান চলছে। এনিয়ে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সূত্র-বিডিপ্রতিদিন

Facebook Comments Box

Posted ৮:৪০ পিএম | বুধবার, ১৮ মার্চ ২০২০

The Daily Sarod |