শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

করোনা প্রতিরোধে অস্ট্রেলিয়ায় জরুরি অবস্থা জারি

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
বুধবার, ১৮ মার্চ ২০২০   সর্বশেষ আপডেট : 2:00 pm

করোনা প্রতিরোধে অস্ট্রেলিয়ায় জরুরি অবস্থা জারি

করোনাভাইরাস প্রতিরোধে অস্ট্রেলিয়ায় জরুরি অবস্থা জারি করেছে দেশটির সরকার। দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন বুধবার এ ঘোষণা দিয়েছেন।

প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেন, মানুষের সুরক্ষায় এ জরুরি অবস্থা জারি করা হয়েছে। এছাড়া তিনি দেশটির সব নাগরিকের বিদেশ ভ্রমণ না করার পরামর্শ দিয়েছেন। খবর বিবিসির।

ওই জরুরি অবস্থা চতুর্থ ধাপের জরুরি অবস্থা বলে জানা যায়। চতুর্থ ধাপের জরুরি অবস্থা অনুযায়ী কোনো ব্যক্তি ভ্রমণে যেতে পারে না ও একশর বেশি মানুষ একত্রিত হতে পারবে না।

এক সংবাদ সম্মেলনে মরিসন বলেন, অস্ট্রেলিয়ায় জীবন বদলে যাচ্ছে। পৃথিবীও দ্রুত পরিবর্তিত হচ্ছে। প্রতি একশ বছরে এমনটি হয়ে থাকে।

অস্ট্রেলিয়ায় এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫০০ জন। আর মারা গেছেন ৬ জন। বিশ্বব্যাপী ভাইরাসটির ক্রমবর্ধমান বৃদ্ধি নিয়ে দেশটি উদ্বিগ্ন হয়ে পড়ছে।

মরিসনের জরুরি অবস্থা ঘোষণা করার আগে দেশটির সরকার বিমান সংস্থার জন্য ৪৩০ মিলিয়ন মার্কিন ডলারের একটি প্যাকেজ ঘোষণা করেছেন।

এর আগে নিউজিল্যান্ডও করোনাভাইরাস রোধে এ ধরনের কড়াকড়ি আরোপ করা হয়।

Facebook Comments Box

Posted ২:০০ পিএম | বুধবার, ১৮ মার্চ ২০২০

The Daily Sarod |