শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

করোনা আতঙ্কে বন্ধ করে দেওয়া হলো ‘তাজমহল’

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২০   সর্বশেষ আপডেট : 10:49 pm

করোনা আতঙ্কে বন্ধ করে দেওয়া হলো ‘তাজমহল’

করোনাভাইরাসের সচেতনতায় সতর্কতা হিসেবে আগ্রার ঐতিহাসিক তাজমহল বন্ধ করে দেওয়া হয়েছে।

এর ফলে মঙ্গলবার থেকে কোনো দর্শনার্থী তাজমহলসহ ভারতের পর্যটন কেন্দ্রগুলোতে আর প্রবেশ করতে পারবেন না।

দেশটির সংস্কৃতিমন্ত্রীর বরাত দিয়ে বিবিসি অনলাইনের প্রতিবেদনে বলা হয়, ‘ভালোবাসার স্মৃতিস্তম্ভ’ খ্যাত এই স্থাপনা দেখতে প্রতিদিন হাজার হাজার মানুষ আসে। বর্তমান অবস্থায় এটি বন্ধ করা জরুরি ছিলো।

ভারতের সংস্কৃতিমন্ত্রী প্রাহ্লাদ প্যাটেল বলেন, এখানে থাকা ১৪৩টি স্মৃতিস্তম্ভ এবং জাদুঘর ৩১ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। এই সময় শেষে পর্যালোচনা করে আবার সিদ্ধান্ত নেওয়া হবে।

তাজমহল বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় পর্যটন কেন্দ্র। এখানে প্রতিদিন প্রায় ৭০ হাজার মানুষ ভ্রমণ করতে আসে।

এদিকে এখন পর্যন্ত ভারতে করোনা ভাইরাসে ১২৬ জন আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন তিনজন।

Facebook Comments Box

Posted ১০:৪৯ পিএম | মঙ্গলবার, ১৭ মার্চ ২০২০

The Daily Sarod |