শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

করোনার আতঙ্কে বাকিংহাম প্যালেস ছেড়েছেন রাজা-রানি

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
রবিবার, ১৫ মার্চ ২০২০   সর্বশেষ আপডেট : 10:30 pm

করোনার আতঙ্কে বাকিংহাম প্যালেস ছেড়েছেন রাজা-রানি

করোনাভাইরাস আতঙ্কের ছোঁয়া ব্রিটেনেও লেগেছে। করোনার থাবা এড়াতে বাকিংহাম প্যালেস (রাজপ্রাসাদ) থেকে সরিয়ে ফেলা হয়েছে রানি এলিজাবেথ ও রাজা ফিলিপকে।

রানি এলিজাবেথ ও রাজা ফিলিপ আপাতত উইন্ডসর ক্যাসেলে থাকবেন। সেখানে রাজা-রানিকে কোয়ারেন্টাইন করে রাখা হবে বলে জানানো হয়েছে রাজ পরিবারের পক্ষ থেকে।

রাজ পরিবারের পক্ষ থেকে জানানো হয়, রানি ও রাজা উভয়ই সুস্থ আছেন। লন্ডনে প্রচুর পর্যটক আসেন। বাকিংহামেও আসেন অনেকে। সম্প্রতি রানি অনেকের সঙ্গে দেখা করেছেন। তাই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে রাজা ও রানিকে সরিয়ে নিয়ে যাওয়া হল। উইন্ডসর ক্যাসেল বাকিংহাম থেকে প্রায় ২৫ মাইল দূরে অবস্থিত। সেখানে মানুষজনের আনাগোনা অনেকটাই কম।

ব্রিটেনের স্বাস্থ্য সচিব ম্যাট হ্যানক জানান, দেশের হাসপাতালগুলো প্রস্তুত নয়। সবমিলিয়ে মোট ৫০০০ ভেন্টিলেটার মেশিন আছে। কিন্তু তা যথেষ্ট নয়। আরও অনেক বেশি মেশিনের প্রয়োজন রয়েছে। তাই ৭০ বছরের উপরের যাদের বয়স তাঁদের আগামী চার মাস বাড়িতে থাকার নির্দেশ দেওয়া হচ্ছে।

এখনও পর্যন্ত বিশ্বের মোট দেড়শো দেশে ছড়িয়েছে সংক্রমণ ছড়িয়েছে। আক্রান্ত হয়েছে প্রায় দেড় লাখ মানুষ। মৃত্যু হয়েছে পাঁচ হাজার জনেরও বেশি। চিনের ইউহান শহরের পর করোনা ভাইরাসেক করাল গ্রাসে ইউরোপের বিভিন্ন দেশ।

Facebook Comments Box

Posted ১০:৩০ পিএম | রবিবার, ১৫ মার্চ ২০২০

The Daily Sarod |