শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

করোনা মুক্ত ট্রাম্পের স্বস্তি, রিপোর্ট নেগেটিভ

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
রবিবার, ১৫ মার্চ ২০২০   সর্বশেষ আপডেট : 10:06 pm

করোনা মুক্ত ট্রাম্পের স্বস্তি, রিপোর্ট নেগেটিভ

বিশ্ব জুড়ে চলছে করোনাভাইরাসের মহামারী। এমন পরিস্থিতিতে নিজের স্বাস্থ্য নিয়ে ভয় পেয়ে গিয়েছিলেন বিশ্বে ক্ষমতাধর দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাই নিজে থেকেই ডাক্তারি পরীক্ষা করিয়েছিলেন তিনি। তাতেই করোনাভাইরাস মুক্ত হওয়ার বিষয়ে নিশ্চিন্ত হতে পারলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানা গেল, তাঁর শরীরে কোভিড-১৯ ভাইরাসের অস্তিত্ব মেলেনি।

শনিবার মার্কিন প্রেসিডেন্টের ব্যক্তিগত চিকিৎসক শন কনলি একটি বিবৃতি প্রকাশ করে বলেন, ‘‘এক সপ্তাহ আগে মার-এ-লাগো রিসর্টে ব্রাজিলীয় প্রতিনিধি দলের সঙ্গে নৈশভোজে যোগ দিয়েছিলেন প্রেসিডেন্ট। তবে শরীরে নোভেল করোনার কোনও উপসর্গ ধরা পড়েনি। ডাক্তারি পরীক্ষার রিপোর্টও নেগেটিভ এসেছে।’’

মাস তিনেক আগে চিনের উহান প্রদেশ থেকে নোভেল করোনার উৎপত্তি। এই মুহূর্তে তার সঙ্গে যুঝছে ইউরোপ ও এশিয়া-র বহু দেশই। নোভেল করোনার প্রকোপ থেকে রক্ষা পায়নি আমেরিকাও। এখনও পর্যন্ত সেখানে ২ হাজার ৮১৬ জন এই প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হয়েছেন। প্রাণ হারিয়েছেন ৫৮ জন। পরিস্থিতি বিবেচনা করে শুক্রবারই দেশে জরুরি অবস্থা ঘোষণা করেছেন ডোনাল্ড ট্রাম্প।

তবে শুরুতে করোনা আতঙ্ককে বিশেষ আমল দেননি তিনি। এমনকি তাঁর ডাক্তারি পরীক্ষার প্রয়োজন নেই বলেও হোয়াইট হাউসের তরফে ঘোষণা করা হয়েছিল। কিন্তু তাঁর সঙ্গে সাক্ষাৎ সেরে দেশে ফিরেই নোভেল করোনায় আক্রান্ত হন ব্রাজিলের রাষ্ট্রদূত নেস্টর ফোরস্টার এবং সে দেশের প্রেসিডেন্ট জাইর বলসোনারোর প্রেস সচিব ফ্যাবিও ওয়াজনগার্টেন। তাতেই টনক নড়ে মার্কিন প্রেসিডেন্টের। নিজে থেকেই ডাক্তারি পরীক্ষা করাতে উদ্যোগী হন তিনি।

Facebook Comments Box

Posted ১০:০৬ পিএম | রবিবার, ১৫ মার্চ ২০২০

The Daily Sarod |