শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

জ্বর, সর্দি-কাশি নিয়ে যানবাহনে ভ্রমণ না করার অনুরোধ

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
রবিবার, ১৫ মার্চ ২০২০   সর্বশেষ আপডেট : 9:25 pm

জ্বর, সর্দি-কাশি নিয়ে যানবাহনে ভ্রমণ না করার অনুরোধ

করোনাভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনাভাইরাস প্রকোপের সময়ে শরীরে জ্বর বা সর্দি-কাঁশি বেশি থাকলে বাস, ট্রেন, লঞ্চসহ যানবাহনে ভ্রমণ করবেন না। একই সঙ্গে আক্রান্ত দেশে আত্মীয়-স্বজন থাকলে এই পরিস্থিতিতে দেশে আসতে নিষেধ করুন।

তিনি আরও বলেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সবদিক দিয়ে পূর্ণ প্রস্তুতি নিয়ে রেখেছে। দেশের মানুষের সতর্কতা ও সচেতনতাই করোনাভাইরাস প্রতিরোধ অনেক বেশি সহায়ক ভূমিকা পালন করবে।
রোববার দুপুরে সচিবালয়ের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে করোনাভাইরাস প্রতিরোধে করণীয় উপায় শীর্ষক এক আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে ব্রিফিংকালে তিনি এ সব কথা বলেন।

স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আসাদুল ইসলাম, স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব মো. আলী নূর, পরিবার পরিকল্পনা অধিদফতরের মহাপরিচালক কাজী আ খ ম মহিউল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন।
এর আগে বেলা ১১টায় স্বাস্থ্যমন্ত্রীর সভাপতিত্বে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে শ্রম, বিমান, সমাজকল্যাণ, শিক্ষা মন্ত্রণালয়সহ অন্যান্য ১৮টি মন্ত্রণালয়ের প্রতিনিধি হিসেবে সিনিয়র সচিব, সচিব ও অতিরিক্ত সচিব পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে করোনাভাইরাস প্রতিরোধে করণীয় উপায় নিয়ে জরুরি বৈঠক হয়।

বৈঠকে দেশে করোনাভাইরাস অধিক হারে চলে এলে কী করা হবে, কোন মন্ত্রণালয়ের কী কাজ করবে- সে বিষয়ে উপস্থিত প্রতিনিধিদের স্বাস্থ্যমন্ত্রী নির্দেশনা দেন।
করোনাভাইরাসে দেশ আক্রান্ত হলে কীভাবে বিশ্ব ইজতেমা ময়দান ব্যবহার করা হবে, শিল্প-গার্মেন্টস ব্যবহারে করণীয় বিষয়াদি, হাসপাতাল ব্যবস্থাপনা,মসজিদ-মন্দিরে স্বল্প সময়ে জমায়েত হওয়া, মার্কেট প্লেস, শপিংমল, রাজনৈতিক সমাবেশ পরিহারে করণীয় বিষয়াদি নিয়ে আলোচনা করা হয়।

Facebook Comments Box

Posted ৯:২৫ পিএম | রবিবার, ১৫ মার্চ ২০২০

The Daily Sarod |