শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

করোনায় কৌশল নির্ধারণে রোববার সার্কের ভিডিও কনফারেন্স

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
শনিবার, ১৪ মার্চ ২০২০   সর্বশেষ আপডেট : 11:42 pm

করোনায় কৌশল নির্ধারণে রোববার সার্কের ভিডিও কনফারেন্স

প্রাণঘাতী করোনাভাইরাস মোকাবেলায় করনীয় ঠিক করতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ভিডিও কনফারেন্সে যুক্ত হবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সার্কভুক্ত দেশের নেতারা।

রোববার বিকালে ভিডিও কনফারেন্স হবে বলে শনিবার রাত সাড়ে ৯টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন জানিয়েছেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, শুক্রবার টুইটে করোনাভাইরাসের কৌশল ঠিক করতে সার্কভুক্ত দেশের নেতাদের ভিডিও কনফারেন্সে যোগ দেয়ার আহ্বান জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেদিনই নরেন্দ্র মোদির আহ্বানে সাড়া দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে নরেন্দ্র মোদির প্রস্তাবকে স্বাগত জানিয়ে সম্মতি জানান সার্কভুক্ত দেশের সব নেতারা। তবে একমাত্র পাকিস্তান শনিবার ওই কনফারেন্সে যুক্ত হওয়ার কথা জানায়।

মন্ত্রী বলেন, রোববার বিকাল ৫টায় (নয়াদিল্লির সময়) ভিডিও কনফারেন্সে যুক্ত হবেন সার্কভুক্ত সাতটি দেশের সরকারপ্রধান/রাষ্ট্রপ্রধান। আর পাকিস্তানের পক্ষে তাদের একজন স্বাস্থ্য উপদেষ্টা যুক্ত হবেন এই কনফারেন্সে। এতে নেতারা করোনাভাইরাস থেকে নাগরিকদের সুরক্ষার কৌশল নিয়ে কথা বলবেন।

Facebook Comments Box

Posted ১১:৪২ পিএম | শনিবার, ১৪ মার্চ ২০২০

The Daily Sarod |