ডেস্ক রিপোর্ট
প্রিন্ট
শনিবার, ১৪ মার্চ ২০২০
সর্বশেষ আপডেট : 9:19 pm
বাংলাদেশ সরকার ইউরোপ থেকে বাংলাদেশে আসা সকল ফ্লাইট নিষিদ্ধ করেছে।
শনিবার রাত পৌনে ৯টায় এ তথ্য নিশ্চিত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।
এ ব্যাপারে রাত সাড়ে ৯টায় আনুষ্ঠানিক ঘোষণা করা হবে বলে জানিয়েছেন তিনি।
এর আগে শনিবার সকালে ইতালি থেকে ১৪২ বাংলাদেশি দেশে ফেরেন। পরে তাদেরকে রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে অস্থায়ী কোয়ারেন্টাইনে নিয়ে যাওয়া হয়। কিন্তু তারা সেখানে থাকতে অস্বীকৃতি জানিয়ে বিক্ষোভ শুরু করে। এ সময় বাইরে থেকে তাদের স্বজনরাও বিক্ষোভে যোগ দেন।
এ পরিস্থিতিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুরোধে ইতালিফেরতদের প্রবেশাধিকার নিয়ন্ত্রণ ও নিরাপত্তায় শনিবার সন্ধ্যায় সেখানে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।
সূত্র-যুগান্তর
Posted ৯:১৯ পিএম | শনিবার, ১৪ মার্চ ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya