শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

‘বাদুর-কুকুরের রক্ত-মাংস খেয়ে চিনারা বিশ্বকে হুমকিতে ফেলেছে’(ভিডিও)

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
শনিবার, ১৪ মার্চ ২০২০   সর্বশেষ আপডেট : 9:10 pm

পাকিস্তানের সাবেক ক্রিকেট তারকা শোয়েব আখতার করোনাভাইরাস ছড়িয়ে পড়ার মধ্যে এর সূতিকাগার চীনের মানুষদের খাদ্যাভ্যাসের কঠোর সমালোচনা করলেন।

রাওয়ালপিন্ডি এক্সপ্রেসের মতে, চীনাদের কারণেই বিশ্ব আজ হুমকির মুখে।

সময়ের সঙ্গে বিশ্ব জুড়ে বাড়ছে করোনাভাইরাস জনিত কভিড-১৯ রোগীর সংখ্যা। এরই মধ্যে বিশ্বজুড়ে এক লাখ ৪২ হাজারেরও বেশি মানুষ ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন, মৃতের সংখ্যাও ৫ হাজার ছাড়িয়েছে। এই ভাইরাসের প্রাদুর্ভাবকে এরই মধ্যে মহামারি পর্যায়ের ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

করোনার কারণে এলোমেলো বিশ্ব ক্রীড়াঙ্গনের সূচি। ২৯ মার্চ থেকে শুরু হতে যাওয়া আইপিএল পিছিয়ে দেওয়া হয়েছে ১৫ এপ্রিল পর্যন্ত। ফুটবলে ইংলিশ প্রিমিয়ার লিগ, লা লিগা, চ্যাম্পিয়নস লিগের ম্যাচসহ স্থগিত ইউরোপের সব খেলাধুলা।

চীনেই এই ভাইরাসের উপস্থিতি প্রথম ধরা পড়ে। এই ভাইরাসের ব্যাপক প্রাদুর্ভাবের কারণ হিসেবে চীনাদের খাদ্যাভ্যাসকে দায়ী করলেন শোয়েব আখতার।

এ ব্যাপারে নিজের ইউটিউব চ্যানেলে সাবেক স্পিড স্টার বলেন, “আমি বুঝতে পারি না তোমাদের কেন বাদুড়ের মতো প্রাণীর রক্ত খেতে হয়? এসব প্রাণীর রক্ত, মূত্র বিশ্বজুড়ে একাধিক ভাইরাসের জন্ম দেয়। চীনের মানুষেরা পৃথিবীকে মৃত্যুপুরী বানিয়ে তুলেছে। আমি সত্যিই বুঝতে পারি না কীভাবে তোমরা বাদুড়, কুকুর, বিড়াল খেতে পার? আমি চীনের মানুষের উপর ভীষণ ক্ষুব্ধ। ”

তিনি বলেন, আমি চিনের মানুষের বিপক্ষে নই। কিন্তু প্রাণীদের নিয়ে তাদের যা আইন রয়েছে আমি তার ঘোর বিরোধী। হতে পারে এটা আপনাদের সংস্কৃতি কিন্তু এই সংস্কৃতির কারণে আজ বিপন্ন মানবজাতি। আমি চাইনিজ বয়কট করতে বলছি না কিন্তু অবশ্যই সঠিক আইন প্রণয়নের প্রয়োজন। তুমি সমস্ত জিনিস খেতে পারো না।

Facebook Comments Box

Posted ৯:০৭ পিএম | শনিবার, ১৪ মার্চ ২০২০

The Daily Sarod |