ডেস্ক রিপোর্ট
প্রিন্ট
শনিবার, ১৪ মার্চ ২০২০
সর্বশেষ আপডেট : 12:38 pm
রোববার থেকে সৌদি আরবের সব আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। করোনাভাইরাস বিস্তার রোধ করতে আগামী দুই সপ্তাহ পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে। কার্যকর করা হবে রোববার বেলা ১১টা থেকে।
শনিবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয় এমন তথ্য দিয়েছে। শুক্রবার আক্রান্তের সংখ্যা ২৪ জন বেড়ে দাঁড়িয়েছে ৮৬ জনে। সূত্র-আরব নিউজ
রোববার দুপুর ১১টা থেকে এই নির্দেশ কার্যকর করা হবে। তবে ‘বিশেষ কারণ’ থাকার ভিত্তিতে কিছু ফ্লাইট চলতে দেয়া হবে বলে খবরে বলা হয়েছে।
এ সময়ের মধ্যে যেসব নাগরিকরা দেশটিতে ফিরতে পারবেন না, তাদের জন্য তা সরকারি ছুটি হিসেবে গণ্য করা হবে। সব আগমনকারীদের ক্ষেত্রে পরীক্ষা ও আইসোলেশনসহ সব ধরনের স্বাস্থ্য প্রক্রিয়ার আয়োজন করা হয়েছে।
এদিকে ইউরোপ ও আমেরিকায় নভেল করোনাভাইরাসের প্রকোপ দ্রুত বাড়
Posted ১২:৩৮ পিএম | শনিবার, ১৪ মার্চ ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya