শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

করোনার বিরুদ্ধে যুদ্ধে ইতালিকে সহযোগিতা করবে তুরস্ক

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২০   সর্বশেষ আপডেট : 8:47 pm

করোনার বিরুদ্ধে যুদ্ধে ইতালিকে সহযোগিতা করবে তুরস্ক

করোনাভাইরাস প্রাদুর্ভাব নিয়ে সাম্প্রতিক সময়ে আতংকে রয়েছে ইতালি। দেশটিতে ছড়িয়ে পড়া ভাইরাসে আক্রান্ত হয়ে ৮২৭ জনের মৃত্যুর ঘটনায় সমবেদনা জানিয়েছে তুরস্ক।

বৃহস্পতিবার ইতালির পররাষ্ট্রমন্ত্রী লুইগি ডি মাইওকে ফোনে এ সমবেদনা জানান পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভাসগ্লু। তিনি মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাস নিয়ে সর্বশেষ পরিস্থিতি নিয়েও আলোচনা করেন। ইতালিতে এখন পর্যন্ত সরকারি হিসেবে ১২ হাজার মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, দুই দেশের মধ্যে করোনাভাইরাসের বিরুদ্ধে একে অপরের সহযোগিতার কথা আলোচনা হয়।

এদিকে তুরস্ক এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে একজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে বলে জানায়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, সারা বিশ্বে এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ২৯ হাজার ১৬৭ জন। আর এ ভাইরাসটিতে সংক্রমিত হয়ে মুত্যৃ হয়েছে ৪৭৪৯ জনের।

Facebook Comments Box

Posted ৮:৪৭ পিএম | বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২০

The Daily Sarod |