শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

মুজিববর্ষের অনুষ্ঠানে থাকবে মোদির ‘ভিডিও বার্তা’

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
বুধবার, ১১ মার্চ ২০২০   সর্বশেষ আপডেট : 10:23 pm

মুজিববর্ষের অনুষ্ঠানে থাকবে মোদির ‘ভিডিও বার্তা’

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষের উদ্বোধনী অনুষ্ঠানে ‘ভিডিও মেসেজ’- থাকবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।

দিল্লির হায়দ্রাবাদ হাউজে ২০জন বাংলাদেশি সাংবাদিকের সঙ্গে আলোচনাকালে ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রীংলা এ কথা জানিয়েছেন।

এ সময় তিনি জানান, আগামী ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষের উদ্বোধন অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রেকর্ড করা একটি ভিডিও মেসেজ প্রদান করা হবে।

ভারতের পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে হওয়া এই আয়োজনে তিনি আরো জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উপলক্ষে বাংলাদেশকে ১৫০ অ্যাম্বুলেন্স উপহার হিসেবে দিচ্ছে ভারত। তিনি বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এটি উপহার। এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন তিনি।’

তিনি জানান, এখানে বঙ্গবন্ধুর শততম জন্মবর্ষ উপলক্ষে ১০০ অ্যাম্বুলেন্স প্রদান করা হচ্ছে। আর ৫০ অ্যাম্বুলেন্স প্রদান করা হচ্ছে ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সুসম্পর্কের জন্য।

মুজিববর্ষের উদ্বোধন অনুষ্ঠানে নরেন্দ্র মোদিসহ আরো বেশ কয়েকজন বিশ্ব নেতার উপস্থিত হবার কথা ছিলো। কিন্তু করোনা ভাইরাসের কারণে নরেন্দ্র মোদিসহ অন্যান্য বিশ্ব নেতাদের নিয়ে এই আয়োজন স্থগিত করা হয়।

সূত্র-ইত্তেফাক

Facebook Comments Box

Posted ১০:২৩ পিএম | বুধবার, ১১ মার্চ ২০২০

The Daily Sarod |