শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

এশিয়ার সেরা ধনী আলিবাবার ‘জ্যাক মা’

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
মঙ্গলবার, ১০ মার্চ ২০২০   সর্বশেষ আপডেট : 10:16 pm

এশিয়ার সেরা ধনী আলিবাবার ‘জ্যাক মা’

এশিয়ার সেরা ধনীর তকমা এখন ই-কমার্স সাম্রাজ্য আলিবাবার প্রধান নির্বাহী চীনের অন্যতম বিত্তশালী জ্যাক মার দখলে। ভারতের রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কর্ণধার মুকেশ আম্বানিকে পেছনে ফেলেছেন তিনি।

গত বছর রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কর্ণধার মুকেশ আম্বানি বিপি পিএলসি সংস্থার দায়িত্ব নিয়ে তার সম্পদের পরিমাণ যেন আরও ফুলিয়ে-ফাঁপিয়ে তোলেন। খবর ব্লুমবার্গের।

রিলায়েন্স গ্রুপের ব্যবসা রাতারাতি ১৩২ বিলিয়ন মার্কিন ডলার থেকে বেড়ে ১৩৮ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়ালে গত বছর চীনের ধনকুবের জ্যাক মাকে পেছনে ফেলে এশিয়ার সেরা ধনী হয়েছিলেন মুকেশ আম্বানি।
গত বছর রিলায়েন্সের ব্যবসার হার ৪০ শতাংশ এবং বিপি সংস্থার ব্যবসায় লাভ ১২ শতাংশ বাড়লেও এ বছর জ্বালানি তেলে লোকসান হওয়া আয় ৫.৮ বিলিয়ন ডলার কম হয়েছে।

এ কারণে এশীয়ার ধনীর তালিকায় ২ নম্বরে মেমে গেছে মুকেশের নাম।

জ্বালানি তেল ছাড়াও গত বছর টেলিকম পরিসেবা এবং খুচরা ব্যবসায় আম্বানি সাফল্যের মুখ দেখেছিলেন। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মোবাইল গ্রাহকের দেশে টেলিকম পরিসেবা ক্ষেত্রে মুকেশ আম্বানির সংস্থা বিনিয়োগও করেছে বিপুল পরিমাণে।

শুধু আম্বানিই নয়, বিশ্বের অন্য ধনকুবের যাদের তেলের ব্যবসা আছে, তারাও ক্ষতিগ্রস্ত হয়েছেন। এদের মধ্যে হ্যারোল্ড হ্যাম, জেফ হিল্ডেব্যান্ড প্রমুখ উল্লেখযোগ্য।

এছাড়া, অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের সম্পদ কমেছে প্রায় ৪ দশমিক ৪ বিলিয়ন ডলার, বার্কশায়ার হাথাওয়ের ওয়ারেন বাফেটের ৪ দশমিক ৪ বিলিয়ন ডলার, এলভিএমএইচের প্রধান বার্নার্ড আর্নল্টের সম্পদ কমেছে ৪ দশমিক ২ বিলিয়ন ডলার।

বর্তমানে আলিবাবা ৪৬০ বিলিয়ন ডলারের কোম্পানি আর জ্যাক মা চীনের শীর্ষ ধনী ব্যক্তি। জ্যাক মা তার ক্যারিয়ার শুরু করেছিলেন হাংঝু বিশ্ববিদ্যালয়ের ইংরেজির শিক্ষক হিসেবে। ১৯৯৯ সালে জ্যাক মাসহ কয়েকজন অংশীদার মিলে প্রতিষ্ঠা করেন আলিবাবা।

Facebook Comments Box

Posted ১০:১৬ পিএম | মঙ্গলবার, ১০ মার্চ ২০২০

The Daily Sarod |