শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

সরাইলে গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, তিন মাদক পাচারকারী আটক

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
মঙ্গলবার, ১০ মার্চ ২০২০   সর্বশেষ আপডেট : 9:21 pm

সরাইলে গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, তিন মাদক পাচারকারী আটক

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৬কেজি গাঁজাসহ একটি প্রাইভেটকার জব্দ করেছে পুলিশ। এসময় মাদক পাচারের সাথে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়। মঙ্গলবার ঢাকা-সিলেট মহাসড়কের কুট্রাপাড়া মোড়ে অভিযানে এসব আটক করা হয়।

আটকরা হলেন, মৃত আব্দুর রহিমের ছেলে মোঃ জামাল মিয়া (৩২), মৃত কামরুল ইসলামের ছেলে মেহেদী হাসান রানা (২২) ও মৃত বাবুল মিয়ার ছেলে মোঃ ইমরান হোসেন (২৩)। আটক তিনজনই কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার কালিপুর (মধ্যপাড়া) এলাকার বাসিন্দা।

সরাইল থানার পরিদর্শক (তদন্ত) নূরুল হক জানান, ঢাকা-সিলেট মহাসড়কের কুট্টাপাড়া মোড়ে চেকপোস্ট ডিউটি করাকালীন ঢাকাগামী একটি কালো রংয়ের প্রাইভেটকার থামিয়ে তল্লাশী করা হয়। এসময় প্রাইভেটকারের ভেতর থেকে ১৬কেজি গাঁজা উদ্ধার করা। মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ ও তিন মাদক পাচারকারীকে আটক করা হয়েছে।

পরে তিন মাদক পাচারকারীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোর্পদ করা হয়েছে বলে জানান পরিদর্শক নূরুল হক।

Facebook Comments Box

Posted ৯:২১ পিএম | মঙ্গলবার, ১০ মার্চ ২০২০

The Daily Sarod |