শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

করোনা:সৌদিতে স্বাস্থ্য তথ্য না দিলে ৫লক্ষ রিয়াল জরিমানা

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
মঙ্গলবার, ১০ মার্চ ২০২০   সর্বশেষ আপডেট : 3:21 am

করোনা:সৌদিতে স্বাস্থ্য তথ্য না দিলে ৫লক্ষ রিয়াল জরিমানা

বিশ্বের বিভিন্ন দেশ করোনা ভাইরাসের প্রকোপ ঠেকাতে বিশ্বের বিভিন্ন দেশ তাদের নিজেদের মতো পদক্ষেপ গ্রহণ করেছে। এবার সৌদি আরব সরকার অভিনব পদ্ধতি গ্রহণ করেছে।

দেশটিতে কোন নাগরিক যদি তাদের স্বাস্থ্য সম্পর্কিত কোন তথ্য গোপন করে বা প্রকাশ করতে না চায় তাহলে তাকে গুণতে হতে পারে লক্ষ টাকা পর্যন্ত জরিমানা। সেই সঙ্গে কোন সৌদি নাগরিক ইরানে গেলেও তাকে দিতে হবে সমপরিমাণ জরিমানা। সোমবার এমন খবর জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা।

সৌদি রাজ্যের পাবলিক প্রসপেক্টরের বরাত দিয়ে আল জাজিরার খবরে বলা হয়, সৌদি আরবে কেউ যদি তাদের স্বাস্থ্য সম্পর্কিত কোন তথ্য দিতে না চায় এবং বিভিন্ন দেশের ভ্রমণ নিয়ে তথ্য দিতে না চায় তাহলে তাকে সর্বাধিক ৫ লক্ষ রিয়াল পর্যন্ত জরিমানা করা হতে পারে। যার পরিমাণ দাঁড়ায় এক লক্ষ ৩৩ হাজার ইউএস ডলার।

এছাড়াও ওই প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরব তাদের নাগরিকদের নয়টি দেশে ভ্রমণ নিষিদ্ধ করে দিয়েছে। এবং সৌদি থেকে কোন নাগরিক ইরানে গেলে তাকেও সে জরিমানা দিতে হবে। কারণ ইরানে করোনা ভাইরাসের পরিস্থিতি ভয়াবহ। ইরানে এ পর্যন্ত ২৩৭ জনের মৃত্যু হয়েছে।

এদিকে করোনা আতঙ্কে প্রায় ৭০ হাজার কারাবন্দীকে সাময়িকভাবে ছেড়ে দিয়েছে ইরান। মুক্তি পাওয়া বন্দিরা যদি কোন রকম নিরাপত্তাহীনতা সৃষ্টি না করে তাহলে এই সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছে ইরান।

গত বছরের ডিসেম্বরে চিনের উহান শহর থেকে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ে এখনও পর্যন্ত ১০২টির বেশি দেশে ছড়িয়েছে। এতে আক্রান্ত রোগীর সংখ্যা এক লক্ষ দশ হাজার ছাড়িয়েছে। করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের শরীরে প্রাথমিক লক্ষণ হিসেবে শ্বাসকষ্ট, জ্বর, সর্দি, কাশির মত সমস্যা দেখা দেয়। ভাইরাসটি ২৭ দিন পর্যন্ত শরীরে সুপ্ত অবস্থায় থাকতে পারে।

Facebook Comments Box

Posted ৩:২১ এএম | মঙ্গলবার, ১০ মার্চ ২০২০

The Daily Sarod |