শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

করোনা: কাতারে বাংলাদেশসহ ১৪দেশের ভ্রমণ নিষেধাজ্ঞা

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
সোমবার, ০৯ মার্চ ২০২০   সর্বশেষ আপডেট : 12:24 pm

করোনা: কাতারে বাংলাদেশসহ ১৪দেশের ভ্রমণ নিষেধাজ্ঞা

বিশ্বের বিভিন্ন দেশে প্রাণঘাতী করোনাভাইরাসের ব্যাপকতা বেড়ে যাওয়ায় বাংলাদেশসহ ১৪টি দেশের নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে কাতার।

অনির্দিষ্টকালের জন্য এই নিষেধাজ্ঞা সোমবার থেকে কার্যকর হয়েছে।

কাতারে থাকা বাংলাদেশ দূতাবাসের লেবার কনস্যুলার ড. মোস্তাফিজুর রহমান এ খবর নিশ্চিত করেছে। খবর: বিবিসি বাংলা

তিনি বলেন, গতকাল (রোববার) রাতে কাতার কর্তৃপক্ষ বাংলাদেশের রাষ্ট্রদূতকে জানিয়েছেন যে, করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে বাংলাদেশসহ ১৪টি দেশের ওপর সাময়িক ভ্রমণ নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

তিনি আরো বলেন, এর ফলে বাংলাদেশ থেকে কোনো নাগরিক দেশটিতে ঢুকতে পারবে না। এছাড়া যারা ছুটিতে এসেছেন তারাও আপাতত ফিরতে পারবেন না। সেই সাথে কাতার থেকেও কোনো নাগরিক বাংলাদেশে আসবে না।

নিষেধাজ্ঞার মুখে থাকা অন্য দেশগুলো হল চীন, মিশর, ভারত, ইরান, ইরাক, লেবানন, নেপাল, পাকিস্তান, ফিলিপিন্স, দক্ষিণ কোরিয়া, শ্রীলঙ্কা, সিরিয়া এবং থাইল্যান্ড।

এরই মধ্যে ইতালিতে সব ধরনের ফ্লাইট বাতিল করেছে কাতার।

দেশটিতে রোববার আরো তিন জন নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার কথা জানিয়েছে কাতার। এনিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৫ জনে।

Facebook Comments Box

Posted ১২:২৪ পিএম | সোমবার, ০৯ মার্চ ২০২০

The Daily Sarod |